Dhaka ০২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চিকিৎসাকেন্দ্রে ‘স্যার’ না বলে ‘ভাই’ ডাকায় চিকিৎসাসেবা না দেওয়ার অভিযোগ ঠাকুরগাঁওয়ে ৪ লাখ টাকার অবৈধ সার জব্দ, চালক ও হেলপারকে জরিমানা দায়িত্বশীলদের দক্ষতা বাড়াতে ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের কর্মশালা অনুষ্ঠিত সুনামগঞ্জের শান্তিগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রামুতে কাভার্ড ভ্যান-সিএনজি সংঘর্ষে উখিয়ার দুই বোনসহ নিহত ৩ হাওরের শিক্ষায় যুগান্তকারী বদল, আসছে নতুন পরিকল্পনা নরসিংদীর মাধবদী হাটে কোটি টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস, ৩ জনের জরিমানা কদমতলীতে আড়াই লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ২ কাফরুলে যুবদল কর্মী হত্যা, ৭ জন গ্রেফতার নরসিংদীতে বাসে অভিযান, দেড় হাজার ইয়াবাসহ নারী গ্রেপ্তার

হৃদরোগে আক্রান্ত আমীরে জামায়াত, বাইপাস সার্জারির সিদ্ধান্ত

print news

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের হৃদযন্ত্রে ব্লক ধরা পড়েছে। রাজধানীর ইবনে সিনা হাসপাতালে তাঁর চিকিৎসা চলাকালে মেডিকেল বোর্ড বাইপাস সার্জারির পরামর্শ দিয়েছে। তবে দেশের বাইরে নয়—দেশেই চিকিৎসা করানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
বুধবার(৩০ জুলাই) ইবনে সিনা মেডিকেল হাসপাতালে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় তাঁর হার্টে রক্ত চলাচলের সমস্যাসহ একাধিক জটিলতা ধরা পড়ে। মেডিকেল বোর্ড জরুরি ভিত্তিতে বসে সার্বিক অবস্থার মূল্যায়ন করে বাইপাস সার্জারির সিদ্ধান্ত নেয়। পরিবারসহ অনেকেই তাঁকে দেশের বাইরে বিশেষ করে সিঙ্গাপুরে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন।
কিন্তু তিনি এক বাক্যে তা প্রত্যাখ্যান করেন। দেশের চিকিৎসকদের ওপর আস্থা রেখে দেশেই চিকিৎসা করাবেন—এটাই তাঁর সুস্পষ্ট ঘোষণা।
এ বিষয়ে তিনি বলেন,
“আমার দেশের সাধারণ জনগণ অসুস্থ হলে সবাই বিদেশে যেতে পারে না। দেশ গড়তে হলে দেশের চিকিৎসা ব্যবস্থার ওপরই আমাদের নির্ভর করতে হবে। ফয়সালা আল্লাহর হাতে, তিনি চাইলে এখানেই সুস্থ হবো।
ডা. শফিকুর রহমানকে ঘিরে তখন দেশের খ্যাতনামা কার্ডিয়াক সার্জন ও বিশেষজ্ঞ চিকিৎসকরা উপস্থিত ছিলেন। তাঁর বক্তব্যে তাঁরা গর্বিত ও আবেগাপ্লুত হন।
তাঁর দৃঢ় মনোভাব দলের ভেতরেও অনুপ্রেরণা জাগিয়েছে। চিকিৎসার চেয়ে দেশের প্রতি ভালোবাসা, মানুষের প্রতি দায়বদ্ধতাই যেন প্রাধান্য পেয়েছে তাঁর সিদ্ধান্তে।
সাধারণ এক সিদ্ধান্তের মধ্য দিয়ে তিনি আবারও প্রমাণ করলেন—তিনি কেবল একজন রাজনীতিক নন, একজন আদর্শিক নেতা, যিনি দেশকে ভালোবাসেন, দেশের মানুষের পাশে দাঁড়াতে চান বাস্তবভাবে।
জাতির এই নিবেদিতপ্রাণ নেতার জন্য দেশবাসী আজ দোয়া প্রার্থনা করছে।
আল্লাহ যেন তাঁকে সুস্থ করে দেন।
তিনি যেন আবারও ফিরে আসেন কৃষক, শ্রমিক, রিকশাচালক, চা-শ্রমিক, তরুণ সমাজ, সবস্তরের মানুষের জন্য তাঁর প্রতিশ্রুত সেবার ময়দানে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

চিকিৎসাকেন্দ্রে ‘স্যার’ না বলে ‘ভাই’ ডাকায় চিকিৎসাসেবা না দেওয়ার অভিযোগ

হৃদরোগে আক্রান্ত আমীরে জামায়াত, বাইপাস সার্জারির সিদ্ধান্ত

আপডেটের সময়: ০৯:০৫:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫