এসএম নুরুল আমিন,কুড়িগ্রাম সংবাদদাতা: কুড়িগ্রাম জেলার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকস টিম গত ০৯শে ডিসেম্বর ২০২৩ইং তারিখ শনিবার রাত আনুমানিক ৮.৫০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানাধীন ০৬ নং কাশিপুর ইউনিয়নের কাশিপুর (ফারাজিটারী) গ্রামের কাশিপুর কমিউনিটি ক্লিনিকের সামনে পাকা রাস্তার উপর থেকে লালমনিরহাট সদর থানাধীন কিশামত নগরবন্দ গ্রামের কুখ্যাত মাদক কারবারি মিজু মিয়া (২৮) এর দুইহাতে অভিনব কায়দায় টেপ দিয়ে পেচানো অবস্থায় ১০ বোতল ফেন্সিডিল সহ হাতেনাতে গ্রেফতার করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
প্রতিবেদকের নাম 












