Dhaka ০৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য অনলাইন পদ্ধতি বাতিল:সরাসরি উপস্থিতিতে পাওয়া যাবে সাংবাদিক কার্ড নীলফামারী ৩ জলঢাকা আসনে ধানের শীষের পক্ষে লক্ষ মানুষের ঢল:প্রচার প্রচারণায় ব্যস্ত সাধারণ জনগণ চট্টগ্রাম ১০ আসন: আমবাগান এলাকায় বিএনপি ও জামায়াত মধ্যে সংঘর্ষ ভোটার প্রভাবিতের অভিযোগে নতুন বিতর্ক: বিকাশ–নগদ নম্বর দিয়ে ভোট চাওয়ার অভিযোগ বিএনপির বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাধি পরিদর্শনে চট্টগ্রামে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ‎৯ মাস ক্লাসে না এসেও সরকারি বেতন তুলেছেন মাদ্রাসা শিক্ষক জামালগঞ্জে প্রকাশ্যে কৃষিজমির টপসয়েল লুট: আইন প্রয়োগে নীরব প্রশাসন জলঢাকায় জামায়াত কর্মীর বিএনপিতে যোগদান:ফুলের মালা ও ধানের শীষের চাদরে বরণ

গুনাহকে তুচ্ছ মনে করার ক্ষতি

  • ইয়াছিন আলী খান
  • আপডেটের সময়: ১০:০১:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩
  • ৪৩৯ সময় দেখুন

ইয়াছিন আলী খান:
গুনাহের প্রতি মানুষের আকর্ষণ স্বভাবজাত। শয়তানের ধোঁকা, নফসের প্ররোচনা, পরিবেশের তাড়না, মানুষকে বিভিন্ন গুনাহের কাজে জড়িয়ে ফেলে।মানুষের এই পাপ প্রবণতার বিষয়ে এক হাদিসে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামকে ঘিরে রাখা হয়েছে আকর্ষণীয় কাজকর্ম দিয়ে আর জান্নাতকে ঘিরে রাখা হয়েছে নিরস কাজকর্ম দিয়ে। (বুখারি, হাদিস,৭/২৪৫৫)

তবে এর মানে এই নয় যে, মানুষ আল্লাহ তায়ালার আদেশ-নিষেধের প্রতি উদাসিন হয়ে গুনাহ করে যাবে। অনেক ক্ষেত্রে মানুষ কবিরা গুনাহ থেকে বেঁচে থাকলে ছোট ছোট গুনাহের প্রতি তেমন খেয়াল করে না। ভেবে নেয়, এসব তো ছোট গুনাহ এর কারণে তেমন পাপ তো আর হচ্ছে না। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট গুনাহ থেকেও বেঁচে থাকতে বলেছেন।

ছোট গুনাহের ব্যাপারে সতর্ক করে তিনি ইরশাদ করেন, ‘তোমরা ছোট ছোট গুনাহ থেকে সাবধান হও! ছোট ছোট গুনাহগুলোর উদাহরণ ওই লোকদের মতো, যারা কোনো খোলা মাঠে বা প্রান্তরে গিয়ে অবস্থান করল এবং তাদের প্রত্যেকেই কিছু কিছু করে লাকড়ি সংগ্রহ করে নিয়ে এলো। শেষ পর্যন্ত তারা এ পরিমাণ লাকড়ি সংগ্রহ করল যা দিয়ে তাদের খাবার পাকানো সম্পন্ন হলো। নিশ্চয়ই (তাওবা ব্যতীত) ছোট ছোট গুনাহ যখন জমে যাবে, তখন তাদেরকে ধ্বংস করে ফেলবে।’ অন্য এক বর্ণনায় এসেছে- ‘তোমরা ছোট ছোট গুনাহ থেকে সাবধান হও; কেননা সেগুলো মানুষের কাঁধে জমা হতে থাকে, অতঃপর তাকে ধ্বংস করে দেয়’ (সহিহুল জামে-২৬৮৬)।

হজরত আনাস রাদিয়াল্লাহু তায়ালা আনহু (তার সময়কালের লোকদেরকে সম্বোধন করে) বলেছেন যে, ‘তোমরা এমন অনেক কাজ (পাপ) করেছ, সেগুলো তোমাদের দৃষ্টিতে চুল থেকেও সূক্ষ্ম (নগণ্য)। কিন্তু আমরা সেগুলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম-এর যুগে বিনাশকারী মহাপাপ বলে গণ্য করতাম। (বুখারি)

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য

গুনাহকে তুচ্ছ মনে করার ক্ষতি

আপডেটের সময়: ১০:০১:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩