
রকনুজ্জামান–বাগাতিপাড়া(নাটোর)◼️
নাটোরের বাগাতিপাড়ায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৭০০ গ্রাম গাঁজাসহ আনোয়ার হোসেন (৫২) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে বাগাতিপাড়া মডেল থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার(৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার জামনগর ইউনিয়নের শাহপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। আটককৃত আনোয়ার হোসেন ওই গ্রামের মৃত কমল উদ্দিনের ছেলে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, মাদক বিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ কাজ চালিয়ে যাবে। সেনাবাহিনীর একটি বিশেষ দলও অভিযানে সহযোগিতা করেছে।
প্রতিবেদকের নাম 















