Dhaka ০৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মাদকের অভিযোগে ‘আলোকিত লালমনিরহাট’ এর ৪ সদস্য বহিষ্কার ও কারাগারে নরসিংদীতে সাঁড়াশি অভিযান, ১৮ সন্ত্রাসী গ্রেপ্তার সুনামগঞ্জে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ষাটোর্ধ্ব বৃদ্ধ গ্রেপ্তার যাত্রাবাড়ীতে ৭০ কেজি গাঁজাসহ পিকআপ জব্দ, গ্রেফতার ১ তেজগাঁও পুলিশের সাঁড়াশি অভিযান, বিভিন্ন অপরাধে ৬৫ জন গ্রেফতার ৫০ পিস ইয়াবাসহ নরসিংদীর রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও আটক মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচ থেকে আইইডি সদৃশ বস্তু উদ্ধার ও নিষ্ক্রিয় সুনামগঞ্জে যৌথ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১ বগুড়ায় মাদকসহ ৬ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা ব্রাহ্মণবাড়িয়ায় জেলার শ্রেষ্ঠ ওসি বিজয়নগরের আহসান উল্লাহ, শ্রেষ্ঠ এসআই মাহবুবুল

জাতীয় পার্টির অফিসে হামলা: কার্যালয় পুড়ে ছাই

print news

মো. আবু বক্কর আতাউর- লালমনিরহাট◾

লালমনিরহাট শহরের আলোরুপা মোড়ে অবস্থিত জাতীয় পার্টির (জাপা) জেলা কার্যালয়ে দুর্বৃত্তদের সশস্ত্র হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (৩১ মে) রাত ১১টার দিকে ১৪-১৫ জনের একটি মুখোশধারী দল এ হামলা চালায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

প্রথমে হামলাকারীরা কার্যালয়ের দরজা-জানালা ভাঙচুর করে, এরপর ভিতরে ঢুকে ফার্নিচার, নথিপত্রসহ বিভিন্ন সামগ্রী তছনছ করে। পরে সেগুলোর কিছু অংশ বাইরে এনে আগুন ধরিয়ে দেয়। স্থানীয়রা চেষ্টা করেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেননি। এতে কার্যালয়টি সম্পূর্ণভাবে পুড়ে যায়।

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে এবং নিরাপত্তা জোরদার করে। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলাকারীদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে।

জাতীয় পার্টির স্থানীয় নেতৃবৃন্দ এই হামলাকে “পরিকল্পিত রাজনৈতিক সন্ত্রাস” বলে দাবি করেছেন। দলীয়ভাবে বিষয়টি কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অবহিত করা হয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন।

উল্লেখ্য, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক দলগুলোর কার্যালয়ে ধারাবাহিকভাবে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে, যা রাজনৈতিক অঙ্গনে অস্থিরতার আশঙ্কা বাড়িয়ে দিচ্ছে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

মাদকের অভিযোগে ‘আলোকিত লালমনিরহাট’ এর ৪ সদস্য বহিষ্কার ও কারাগারে

জাতীয় পার্টির অফিসে হামলা: কার্যালয় পুড়ে ছাই

আপডেটের সময়: ০৫:২২:০৮ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫