Dhaka ১২:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নরসিংদীতে বাসে অভিযান, দেড় হাজার ইয়াবাসহ নারী গ্রেপ্তার হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, অনুপস্থিত চিকিৎসক বদলি ও নৈশপ্রহরী বরখাস্ত সুনামগঞ্জে প্রথম শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলায় যুবক আটক বগুড়ার দুপচাঁচিয়ায় চুরি হওয়া R15 মোটরসাইকেল কুড়িগ্রাম ও রংপুরে অভিযান চালিয়ে উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল ও ১০ তলা ভবন নির্মাণের অভিযোগ সুনামগঞ্জে উকিলপাড়া ব্যবসায়ী সমিতির নতুন কমিটির অভিষেক সম্পন্ন মাদকের অভিযোগে ‘আলোকিত লালমনিরহাট’ এর ৪ সদস্য বহিষ্কার ও কারাগারে নরসিংদীতে সাঁড়াশি অভিযান, ১৮ সন্ত্রাসী গ্রেপ্তার সুনামগঞ্জে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ষাটোর্ধ্ব বৃদ্ধ গ্রেপ্তার যাত্রাবাড়ীতে ৭০ কেজি গাঁজাসহ পিকআপ জব্দ, গ্রেফতার ১

তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন টিপু

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০১:৩৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪
  • ২২৯ সময় দেখুন
print news

মোঃ শিহাব উদ্দিন টোকন,স্টাফ রিপোর্টার: পরিবর্তিত পরিস্থিতিতে দলের নাম ভাঙিয়ে যারা অপকর্মে লিপ্ত হয়েছে তাদের ‘দুর্বৃত্ত’ আখ্যা দিয়ে বিএনপির সহ-দফতর সম্পাদক এড তাইফুল ইসলাম টিপু বলেছেন, লালপুর ও বাগিতাপাড়ায় দুর্বৃত্তদের কোথাও স্থান হবে না। তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। শনিবার (০৭ ডিসেম্বর) বিকেলে বাগাতিপাড়া ৩ নং ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের তমালতলা মহিলা কলেজ মাঠ প্রাঙ্গণে আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা তুলে ধরে তাইফুল ইসলাম টিপু বলেন, আন্দোলন-সংগ্রামে যারা রাজপথে ভূমিকা রেখেছে, যারা স্বৈরাচারী সরকারের হামলা-মামলার শিকার হয়েছে এবং ৫ আগস্টের পর যারা দলের নাম ভাঙিয়ে অপকর্মে লিপ্ত হয়নি, আগামী দিনের নেতৃত্ব বাছাইয়ে তারা এগিয়ে থাকবে। আর যারা দলের নাম ভাঙিয়ে অপকর্মে লিপ্ত হয়েছে, তারা হচ্ছে দুর্বৃত্ত। দুর্বৃত্তদের লালপুর ও বাগিতাপাড়ায় কোথাও স্থান হবে না।
আন্দোলন-সংগ্রামে নেতৃত্বদানকারী ব্যক্তিদের ‘জাতীয়তাবাদী সূর্যসৈনিক’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, শহীদ জিয়ার আদর্শের সৈনিকেরা বিভাজনে জড়ায় না, অপকর্মে লিপ্ত হয় না। টিপু অনুপ্রবেশকারীদের হুঁশিয়ার করে দিয়ে বলেন, অনুপ্রবেশকারীদের স্থান বাগাতিপাড়া বিএনপিতে নেই; যারা অনুপ্রবেশকারীদের আশ্রয়-প্রশ্রয় দিবে, তাদেরকে চিহ্নিত করে রাখা হবে। তিনি বাগাতিপাড়া ৩ নং ইউনিয়ন বিএনপির  নেতা-কর্মীদেরকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একইসঙ্গে সবাইকে সাংগঠনিকভাবে শক্তিশালী হওয়ার প্রয়োজনীয় নির্দেশনাও প্রদান করেন।

৩ নং ইউনিয়ন বিএনপির আহবায়ক মতিউর রহমান মতিনের সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক হানিফুর রহমান হানিফের সঞ্চালনায় কর্মীসভায় আরও বক্তব্য রাখেন বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আতিকুর রহমান বাচ্চু, বাগাতিপাড়া পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শামীম সরকার, বাগাতিপাড়া পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আনসার আলী সরকার, বাগাতিপাড়া থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও বাগাতিপাড়া পৌরসভার সাবেক মেয়র অধ্যক্ষ একেএম শরিফুল ইসলাম লেলিন, নাটোর জেলা কৃষক দলের সাবেক আহবায়ক শ্রীযুক্ত বাবু রঞ্জিত কুমার সরকারসহ প্রমূখ।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

নরসিংদীতে বাসে অভিযান, দেড় হাজার ইয়াবাসহ নারী গ্রেপ্তার

তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন টিপু

আপডেটের সময়: ০১:৩৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪