Dhaka ১২:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নরসিংদীতে বাসে অভিযান, দেড় হাজার ইয়াবাসহ নারী গ্রেপ্তার হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, অনুপস্থিত চিকিৎসক বদলি ও নৈশপ্রহরী বরখাস্ত সুনামগঞ্জে প্রথম শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলায় যুবক আটক বগুড়ার দুপচাঁচিয়ায় চুরি হওয়া R15 মোটরসাইকেল কুড়িগ্রাম ও রংপুরে অভিযান চালিয়ে উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল ও ১০ তলা ভবন নির্মাণের অভিযোগ সুনামগঞ্জে উকিলপাড়া ব্যবসায়ী সমিতির নতুন কমিটির অভিষেক সম্পন্ন মাদকের অভিযোগে ‘আলোকিত লালমনিরহাট’ এর ৪ সদস্য বহিষ্কার ও কারাগারে নরসিংদীতে সাঁড়াশি অভিযান, ১৮ সন্ত্রাসী গ্রেপ্তার সুনামগঞ্জে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ষাটোর্ধ্ব বৃদ্ধ গ্রেপ্তার যাত্রাবাড়ীতে ৭০ কেজি গাঁজাসহ পিকআপ জব্দ, গ্রেফতার ১

দুপচাঁচিয়ায় মাদ্রাসা অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান সাময়িক বরখাস্ত, শিক্ষক- শিক্ষার্থীদের মিষ্টি বিতরণ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:৪৭:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪
  • ২৭৪ সময় দেখুন
print news

মোঃ মাসুদ রানা,
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া শাহ্ এয়তেবারিয়া কামিল (মাস্টার্স) মাদ্রাসার অধ্যক্ষ জি.এম. মোস্তাফিজুর রহমানকে বিভিন্ন অপরাধের কারণে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত ৫/১২/২০২৪ তারিখে তা.মা.৩১(ক)/২০২৪ স্বারক নং এ মাদ্রাসা পরিচালনা পর্ষদের (এডহক) এর সভাপতি ও বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) মোঃ আব্দুল করিম স্বাক্ষরিত এক আদেশ এ বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
সাময়িক বরখাস্তের কারণ হিসাবে আদেশ এ উল্লেখ করা হয়েছে অত্র মাদ্রাসার অধ্যক্ষ জি.এম. মোস্তাফিজুর রহমানকে গত ১৮/১১/২০২৪ তারিখে দুইটি কারণ দর্শানো নোটিশ প্রদান করা হয়। একটি “মাদ্রাসায় বিনা অনুমতিতে অনুপস্থিতির কারণ দর্শানো” সংক্রান্ত এবং দ্বিতীয়টি “কতিপয় ছাত্র-ছাত্রী ও এলাবাসী কর্তৃক লিখিত ভাবে দাখিলকৃত বিভিন্ন অপরাধের কারণ দর্শানো” সংক্রান্ত। ইসলামী আরবী বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বেসরকারি মাদ্রাসা সমূহের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণের চাকরির শর্তাবলী সংক্রান্ত প্রবিধান-২০২৩ (সংশোধিত)-এর বিধি ১৫.ক মতে নোটিশদ্বয়ের ১০ কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর বাধ্যবাধকতা থাকলেও গত ২/১২/২০২৪ তারিখের মধ্যে কোন জবাব বা কারণ প্রদর্শন করেননি তিনি। তাই কারণ দর্শানো নোটিশদ্বয়ের জবাব না দেওয়ায় এবং কারণ দর্শানো নোটিশের অসম্মতিতে মহামান্য হাইকোর্টে রির্ট পিটিশন দাখিলের বিজ্ঞ আইনজীবীর যে সার্টিফিকেট গত ২/১২/২০২৪ তারিখে দাখিল করেছেন, তাতে মহামান্য হাইকোর্টের কোন আদেশ না থাকায় ইসলামী আরবী বিশ্ববিদ্যালয় অধিভূক্ত বেসরকারি মাদ্রাসা সমূহের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারিগণের চাকরির শর্তাবলী সংক্রান্ত প্রবিধান-২০২৩ (সংশোধিত) এর বিধি ১৩ এর একাধিক উপবিধি লঙ্ঘনের দায়ে বিধি ১৪-এর আওতায় অধ্যক্ষ জি.এম. মোস্তাফিজুর রহমান এর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহনের নিমিত্তে বিধি ১৫-এর আওতায় কার্যক্রম গ্রহণের স্বার্থে তাঁকে অধ্যক্ষের দায়িত্ব পালনে বিরত রাখা অপরিহার্য প্রতীয়মান হওয়ায় তাঁকে তাঁর চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হলো।
বরখাস্তকালীন সময়ে তিনি ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক আর্থিক সুবিধাদি প্রাপ্য হবেন। তাঁর বরখাস্তকালীন সময়ে অত্র মাদ্রাসার উপাধ্যক্ষ মুহাঃ মোশাররফ হোসাইনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে। এদিকে অধ্যক্ষ জি.এম. মোস্তাফিজুর রহমান সাময়িক বরখাস্ত হওয়ায় গত ৮ ডিসেম্বর রোববার দুপুরে মাদ্রাসায় শিক্ষক-শিক্ষার্থীরা মিষ্টি বিতরণ করেছেন। এ সময় মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাঃ মোশাররফ হোসাইন, মাদ্রাসা পরিচালনা পর্ষদের সাবেক সহসভাপতি আলহাজ্ব মোশারফ হোসেন মুন্সি সেলিম, সদ্য সাবেক প্যানেল মেয়র সৈয়দ আবু হাসান, সাবেক শিক্ষার্থী তৌহিদুল ইসলাম, এলাকাবাসী সৈয়দ রুহুল আমিন শাওন, আলহাজ্ব আব্দুল কাদের চৌধুরী, মেহেদী হাসান চৌধুরী, মামুন চৌধুরী, মাহফুজুল হাসান চৌধুরীসহ শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

নরসিংদীতে বাসে অভিযান, দেড় হাজার ইয়াবাসহ নারী গ্রেপ্তার

দুপচাঁচিয়ায় মাদ্রাসা অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান সাময়িক বরখাস্ত, শিক্ষক- শিক্ষার্থীদের মিষ্টি বিতরণ

আপডেটের সময়: ০৮:৪৭:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪