Dhaka ০৬:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জুলাই অভ্যুত্থানে আহত আফজল হুসাইনের মানবসেবার স্বীকৃতি ও সরকারি চাকরির দাবি কালিয়াকৈরে উচ্ছেদ অভিযানের দুই বছর না পেরুতেই ফের বনভূমি দখল, উল্টো সাংবাদিকদের হুমকি বিএমএসএফ কক্সবাজার জেলা কমিটি গঠন: সভাপতি জসিম উদ্দিন, সম্পাদক নাজিম উদ্দীন নরসিংদীর পলাশে সরকারি সেবার মানোন্নয়নে জেলা প্রশাসকের বিশেষ দিকনির্দেশনা ঠাকুরগাঁওকে মাদকমুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর উত্তরা পশ্চিম থানার অভিযান, ১১ আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেফতার ৬ সুনামগঞ্জের জগন্নাথপুরে সেলিম হত্যা মামলার প্রধান আসামিসহ ৮ জন পঞ্চগড় থেকে গ্রেফতার চিকিৎসাকেন্দ্রে ‘স্যার’ না বলে ‘ভাই’ ডাকায় চিকিৎসাসেবা না দেওয়ার অভিযোগ ঠাকুরগাঁওয়ে ৪ লাখ টাকার অবৈধ সার জব্দ, চালক ও হেলপারকে জরিমানা দায়িত্বশীলদের দক্ষতা বাড়াতে ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের কর্মশালা অনুষ্ঠিত

দুবাইতে বিউটি পার্লারের চাকুরীর প্রলোভন দেখিয়ে কামরুল ও মিমের বিরুদ্ধে অনৈতিক কাজের অভিযোগ

print news

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশী অপ্রাপ্তবয়স্ক তরুণীদের দুবাইতে বিউটি পার্লারে চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে জোরপূর্বক অনৈতিক কার্যক্রম করানোর অভিযোগ উঠেছে বাংলাদেশি প্রবাসী দু’জন দালালের বিরুদ্ধে।
প্রলোভনের শিকার হয়ে প্রবাসে যাওয়া ভুক্তভোগী নারীরা এমন অভিযোগ তুলেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, ফেনীর ছাগলনাইয়ার প্রবাসী মোহাম্মদ কামরুল ইসলাম ও তার সহযোগী শরীয়তপুর জেলার পালং থানার বাসিন্দা দুবাই প্রবাসী কণা আক্তার মিম চক্র এই কার্যক্রমের সাথে জড়িত।
ভুক্তভোগীরা অভিযোগ করে জানায়, অভিযুক্ত দু’জন বাংলাদেশী অপ্রাপ্তবয়স্ক তরুণীদের দুবাইতে বিউটি পার্লারে চাকুরী দেওয়ার কথা বলে জোরপূর্বক অনৈতিক কার্যক্রম করাচ্ছেন। অনেক সময় জোরপূর্বক বিভিন্ন হোটেলে ও ক্লাবে যেতে বাধ্য করে তারা। না গেলে শারিরিক ও মানসিকভাবে নির্যাতন করেন।
ছাগলনাইয়ায় খোঁজ নিয়ে জানা গেছে, কামরুল ইসলাম ও তার সহযোগী কণা আক্তার মিম দুইজনে মিলে দুবাই আল রিগা এলাকায় গোল্ডেন টিউলিপ দেরা হোটেল নাইট ক্লাব কুইন-১ ও দুবাই দেরা এলাকায় সাফরণ বুটিক হোটেল নাইট ক্লাব কুইন-২ ও সোনার বাংলা স্যাটেলাইটসহ তিনটি নাইট ক্লাবে দীর্ঘদিন ধরে অনৈতিক ব্যবসা পরিচালনা করে আসছেন।
ড্যান্স ক্লাবে আসা অধিকাংশ মেয়েই নিম্নবিত্ত পরিবারের। তাদের মোটা অঙ্কের অর্থের প্রলোভন দেখিয়ে অনৈতিক কাজে বাধ্য করা হয়।
দুবাইয়ের কর্মরত এক তরুণী নাম প্রকাশ না করে সাংবাদিকদের বলেন, ‘আমাদের বলা হয়েছিল দুবাইয়ে তিন মাসব্যাপী একটি নাচের অনুষ্ঠান হবে। এজন্য আমাদের তিন মাস থাকতে হবে। প্রতি মাসে ৫০ হাজার করে তিন মাসে দেওয়া হবে দেড় লাখ টাকা। বাংলাদেশে থাকাকালীন অগ্রিম দেওয়া হয় ৫০ হাজার টাকা। প্লেনের টিকিট এবং থাকা-খাওয়া ফ্রি।’
গোল্ডেন টিউলিপ দেরা হোটেল নাইট ক্লাব কুইন-১ কর্মরত বাংলাদেশি এক তরুণী নাম প্রকাশ না করার শর্তে সাংবাদিকদের জানান, বারে কর্মরত অধিকাংশ মেয়ের বয়স ১৮ থেকে ২৪ বছরের মধ্যে। তাদের অনেকেই নিজ দেশে কোনো তরুণের সঙ্গে ভালোভাবে কথা বলেননি, প্রেমও করেননি। কেউ কেউ এখানে এসে তরুণ গ্রাহকদের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন। তারা শুধু প্রেমিকের সঙ্গেই রাত কাটাতে চান। কিন্তু মালিকরা তাদের বাধ্য করেন অন্য পুরুষের সঙ্গে রাত কাটাতে। রাজি না হলে মেয়েদের ওপর চালানো হয় অমানুষিক নির্যাতন।
ভুক্তভোগী তরুণীরা এবং তাদের স্বজনেরা জানান, অভিুযুক্ত দুজনকে বাংলাদেশে ফিরে এনে দ্রুত আইনের আওতায় নিয়ে আশা হোক, যাতে করে বাংলাদেশী নিম্নআয়ের আর কোনো বাবা মায়ের মেয়ে এমন প্রতারকের হাতে না পড়ে।

তবে এ এমন অভিযোগের বিষয়ে জানতে কামরুল ও মিমের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয়। তবে দুজনে বিদেশে থাকায় তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এবং তাদের বক্তব্য পাওয়াও সম্ভব হয়নি।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

জুলাই অভ্যুত্থানে আহত আফজল হুসাইনের মানবসেবার স্বীকৃতি ও সরকারি চাকরির দাবি

দুবাইতে বিউটি পার্লারের চাকুরীর প্রলোভন দেখিয়ে কামরুল ও মিমের বিরুদ্ধে অনৈতিক কাজের অভিযোগ

আপডেটের সময়: ০৯:০১:৫০ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩