Dhaka ০৫:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জুলাই অভ্যুত্থানে আহত আফজল হুসাইনের মানবসেবার স্বীকৃতি ও সরকারি চাকরির দাবি কালিয়াকৈরে উচ্ছেদ অভিযানের দুই বছর না পেরুতেই ফের বনভূমি দখল, উল্টো সাংবাদিকদের হুমকি বিএমএসএফ কক্সবাজার জেলা কমিটি গঠন: সভাপতি জসিম উদ্দিন, সম্পাদক নাজিম উদ্দীন নরসিংদীর পলাশে সরকারি সেবার মানোন্নয়নে জেলা প্রশাসকের বিশেষ দিকনির্দেশনা ঠাকুরগাঁওকে মাদকমুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর উত্তরা পশ্চিম থানার অভিযান, ১১ আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেফতার ৬ সুনামগঞ্জের জগন্নাথপুরে সেলিম হত্যা মামলার প্রধান আসামিসহ ৮ জন পঞ্চগড় থেকে গ্রেফতার চিকিৎসাকেন্দ্রে ‘স্যার’ না বলে ‘ভাই’ ডাকায় চিকিৎসাসেবা না দেওয়ার অভিযোগ ঠাকুরগাঁওয়ে ৪ লাখ টাকার অবৈধ সার জব্দ, চালক ও হেলপারকে জরিমানা দায়িত্বশীলদের দক্ষতা বাড়াতে ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের কর্মশালা অনুষ্ঠিত

ধামরাইয়ে নিখোঁজ কলেজ ছাত্রের লাশ উদ্ধার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:৩৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩
  • ৪৭০ সময় দেখুন
print news

আরমান হোসেন খান,
উপজেলা প্রতিনিধি,ধামরাই (ঢাকা):
ঢাকার ধামরাইয়ে নিখোঁজ হওয়ার একদিন পর কলেজ ছাত্র আল – আমিন ( ১৯ ) এর লাশ নিমেরটেক বিল থেকে উদ্ধার করা হয়েছে । গতকাল সকালে উপজেলার সদর ইউনিয়নের ইকুরিয়া পাকা রাস্তার দক্ষিণ পাশের বিল থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে ধামরাই থানা পুলিশ । মৃত আল – আমিন ধামরাই সদর ইউনিয়নের ইকুরিয়া গ্রামের আমিনুর রহমানের ছেলে । সে আফাজ উদ্দিন স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র । সে লেখাপড়ার পাশাপাশি দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডে দৈনিক হাজিরা ভিত্তিতে কাজ করতো । জানা গেছে , প্রতিদিনের ন্যায় গত রোববার সকালে নিজ বাড়ি থেকে কলেজে না গিয়ে কারখানায় কাজে যাওয়ার কথা বলে বের হয় । কিন্তু সে আর রাতে বাড়ি ফেরেনি । এ সময় তাকে অনেক খোঁজাখুঁজি করা হয় ।

পরদিন সকালে নিমেরটেক বিলে তার লাশ ভাসছে দেখে এলাকাবাসী । পরে তারা ধামরাই থানা পুলিশে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে ।
ধামরাই থানার উপ-পরিদর্শক ( এসআই ) সাখাওয়াত হোসেন বলেন , খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে । ভিকটিমের নাকে রক্ত ছিল , তবে গায়ে আঘাতের কোনো চিন্হ নেই বলে জানান তিনি । নিহতের পরিবারের দাবি – কেউ তাকে খুন করে লাশটি বিলে ভাসিয়ে দিয়েছে । তারা দ্রুত অপরাধীদের গ্রেফতারের দাবি জানান। ধামরাই থানার ওসি অপারেশন নির্মল কুমার জানান , মরদেহ উদ্ধার করা হয়েছে । মৃত্যুর কারণ জানার চেষ্টা চলছে এবং এ ঘটনায় ধামরাই থানায় মামলার প্রস্তুতি চলছে ।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

জুলাই অভ্যুত্থানে আহত আফজল হুসাইনের মানবসেবার স্বীকৃতি ও সরকারি চাকরির দাবি

ধামরাইয়ে নিখোঁজ কলেজ ছাত্রের লাশ উদ্ধার

আপডেটের সময়: ০৭:৩৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩