Dhaka ১১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জুলাই অভ্যুত্থানে আহত আফজল হুসাইনের মানবসেবার স্বীকৃতি ও সরকারি চাকরির দাবি কালিয়াকৈরে উচ্ছেদ অভিযানের দুই বছর না পেরুতেই ফের বনভূমি দখল, উল্টো সাংবাদিকদের হুমকি বিএমএসএফ কক্সবাজার জেলা কমিটি গঠন: সভাপতি জসিম উদ্দিন, সম্পাদক নাজিম উদ্দীন নরসিংদীর পলাশে সরকারি সেবার মানোন্নয়নে জেলা প্রশাসকের বিশেষ দিকনির্দেশনা ঠাকুরগাঁওকে মাদকমুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর উত্তরা পশ্চিম থানার অভিযান, ১১ আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেফতার ৬ সুনামগঞ্জের জগন্নাথপুরে সেলিম হত্যা মামলার প্রধান আসামিসহ ৮ জন পঞ্চগড় থেকে গ্রেফতার চিকিৎসাকেন্দ্রে ‘স্যার’ না বলে ‘ভাই’ ডাকায় চিকিৎসাসেবা না দেওয়ার অভিযোগ ঠাকুরগাঁওয়ে ৪ লাখ টাকার অবৈধ সার জব্দ, চালক ও হেলপারকে জরিমানা দায়িত্বশীলদের দক্ষতা বাড়াতে ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের কর্মশালা অনুষ্ঠিত

নরসিংদীতে দেশ টিভির সংবাদকর্মীর উপরে দু*র্বৃত্তদের হামলা

print news

আল-আমিন- নরসিংদী জেলা প্রতিনিধি

নরসিংদী দেশ টিভির সংবাদকর্মীকে দূর্বৃত্তের হামলা, অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেলেন নরসিংদী প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক ও দেশ টেলিভিশনের সাংবাদিক আকরাম হোসেন। গতকাল শুক্রবার (১০ মে) রাত পৌনে ১০টার দিকে শহরের বাসাইল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশের হাসান সিএনজি ফিলিং স্টেশনের সামনে তিনি এই হামলার শিকার হন।

উপস্থিত বুদ্ধি, অদম্য সাহস আর কৌশলের কারণেই পরিবারসহ প্রাণে বেঁচে গেলেন তরুণ এই সাংবাদিক। ঘটনার পর খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন সদর থানা পুলিশ। সংগ্রহ করেন সিসি টিভি ফুটেজ। লিখিত অভিযোগ গ্রহণ করেন রাতেই। আজ শনিবার এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

এ বিষয়ে সদর থানার পরিদর্শক এমদাদ হোসেন এ প্রতিবেদককে জানান, আমরা রাতেই হামলার সিসি টিভি ফুটেজসহ একটি লিখিত অভিযোগ পেয়েছি। সিসি টিভি ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে। শনাক্ত হলেই তাদেরকে ধরার অভিযান চলবে।

ঘটনার শিকার আকরাম হোসেন জানায়, শুক্রবার রাত পৌনে দশটার দিকে তিনি তার স্ত্রী ও দুই বছরের ছেলেকে নিয়ে ঢাকা সিলেট মহাসড়কের পাশের হাসান সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস নেওয়ার জন্য অপেক্ষা করছিলেন। এসময় অজ্ঞাতনামা ৩ জন দুর্বৃত্ত সেখানে এসে তাদের পরিহিত শার্টের পিছন থেকে ধারালো চাপাতি বের করে। তখন তিনি স্ত্রী পুত্রকে বাঁচাতে তাদের সামনে দেয়াল হয়ে দাঁড়ান। এসময় হামলাকারিরা তাকে হত্যার উদ্দেশ্যে কোপ মারে। আক্রমণ থেকে রেহাই পেতে তিনি পিছনে সরে গেলে উক্ত কোপ তার ব্যবহৃত গাড়ির বাম পাশের দরজায় লাগে। এতে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়।
পরবর্তীকালে পুনরায় তাকে এবং তার পরিবারে সদস্যদের উপর চাপাতি দিয়া কোপ দিতে চাইলে তিনি আবারও বাধা হয়ে দাঁড়িয়ে হামলা প্রতিহত করার চেষ্টা করেন। পরে হামলাকারিরা তাকে আর আঘাত করতে পারেনি। এসময় হামলাকারিরা ক্ষিপ্ত হয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। পরে লোকজন জড়ো হতে থাকলে তাকে প্রাণনাশের হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে কারা।

এ ঘটনায় সাংবাদিকদের পাশাপাশি জেলাজুড়ে সর্বস্তরের মানুষের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি নুরুল ইসলাম বলেন, আমাদের বিশ্বাস পুলিশ দ্রুত হামলাকারিদের আটক করবে। বিকালে ক্লাবে জরুরি সভা আহ্বান করা হয়েছে। সভা শেষে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলেও জানান এই সাংবাদিক নেতা.u

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

জুলাই অভ্যুত্থানে আহত আফজল হুসাইনের মানবসেবার স্বীকৃতি ও সরকারি চাকরির দাবি

নরসিংদীতে দেশ টিভির সংবাদকর্মীর উপরে দু*র্বৃত্তদের হামলা

আপডেটের সময়: ০৫:১৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫