Dhaka ১১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জুলাই অভ্যুত্থানে আহত আফজল হুসাইনের মানবসেবার স্বীকৃতি ও সরকারি চাকরির দাবি কালিয়াকৈরে উচ্ছেদ অভিযানের দুই বছর না পেরুতেই ফের বনভূমি দখল, উল্টো সাংবাদিকদের হুমকি বিএমএসএফ কক্সবাজার জেলা কমিটি গঠন: সভাপতি জসিম উদ্দিন, সম্পাদক নাজিম উদ্দীন নরসিংদীর পলাশে সরকারি সেবার মানোন্নয়নে জেলা প্রশাসকের বিশেষ দিকনির্দেশনা ঠাকুরগাঁওকে মাদকমুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর উত্তরা পশ্চিম থানার অভিযান, ১১ আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেফতার ৬ সুনামগঞ্জের জগন্নাথপুরে সেলিম হত্যা মামলার প্রধান আসামিসহ ৮ জন পঞ্চগড় থেকে গ্রেফতার চিকিৎসাকেন্দ্রে ‘স্যার’ না বলে ‘ভাই’ ডাকায় চিকিৎসাসেবা না দেওয়ার অভিযোগ ঠাকুরগাঁওয়ে ৪ লাখ টাকার অবৈধ সার জব্দ, চালক ও হেলপারকে জরিমানা দায়িত্বশীলদের দক্ষতা বাড়াতে ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের কর্মশালা অনুষ্ঠিত

নরসিংদীতে সাংবাদিক মেহেদী হাসানের উপর হাম’লার প্রতিবাদে মানববন্ধন

print news

আল আমিন- নরসিংদী◾

এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার মেহেদী হাসান কবিরের উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে নরসিংদী প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচিতে অংশ নিয়ে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন জেলায় কর্মরত সাংবাদিকরা।

আজ সকাল ১০টায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে উপস্থিত ছিলেন নরসিংদী প্রেসক্লাবের সিনিয়র সদস্য হলধর দাস, নরসিংদী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শাহাদাৎ হোসেন রাজু, নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি শফিকুর ইসলাম রিপন, দৈনিক ইনকিলাবের জেলা প্রতিনিধি কাওসার আহমেদ, ৭১ টিভির ঈদুল, মাইটিভির মো: হৃদয়, জিটিভির হিমেল, কালবেলা পত্রিকার জেলা প্রতিনিধি মো: রানা, এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি হৃদয় এস সরকার, নিউজ নরসিংদী টিভির সম্পাদক রাফি আহমেদসহ আরও অনেকে।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তারা জীবনের ঝুঁকি নিয়ে তথ্য সংগ্রহ করে সংবাদ পরিবেশন করলেও নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেন না। প্রশাসনের নির্লিপ্ততা ও সরকারের উদাসীনতার কারণেই আজো বারবার হামলার শিকার হচ্ছেন সাংবাদিকরা। অবিলম্বে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চ পর্যায়ের আইন প্রণয়নের দাবি জানান তারা। একইসাথে, সাংবাদিক মেহেদী হাসান কবিরের উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন উপস্থিত সাংবাদিকবৃন্দ। এছাড়া দ্রুত এই ঘটনার বিচার ও ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহনের আহবান জানান তারা।

গত ৮ মে মেহেদী হাসান কবির নরসিংদীর বেলাবো উপজেলার নারায়ণপুর বাজারে সংবাদ সংগ্রহ করতে গেলে দুর্নীতিগ্রস্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী খাইরুল বাকেরের নির্দেশে একদল সন্ত্রাসী তার উপর হামলা চালায়। এতে গুরুতর আহতাবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় বেলাবো থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

জুলাই অভ্যুত্থানে আহত আফজল হুসাইনের মানবসেবার স্বীকৃতি ও সরকারি চাকরির দাবি

নরসিংদীতে সাংবাদিক মেহেদী হাসানের উপর হাম’লার প্রতিবাদে মানববন্ধন

আপডেটের সময়: ০৫:০৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫