
নরসিংদীর শিবপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শিবপুর উপজেলা বিএনপির আয়োজনে ইটাখোলা বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য ও নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মনজুর এলাহী। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন নরসিংদী জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব তোফাজ্জল হোসেন মাস্টার।
শিবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিস রিকাবদারের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা। এ সময় ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
প্রতিবেদকের নাম 




















