Dhaka ১২:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জুলাই অভ্যুত্থানে আহত আফজল হুসাইনের মানবসেবার স্বীকৃতি ও সরকারি চাকরির দাবি কালিয়াকৈরে উচ্ছেদ অভিযানের দুই বছর না পেরুতেই ফের বনভূমি দখল, উল্টো সাংবাদিকদের হুমকি বিএমএসএফ কক্সবাজার জেলা কমিটি গঠন: সভাপতি জসিম উদ্দিন, সম্পাদক নাজিম উদ্দীন নরসিংদীর পলাশে সরকারি সেবার মানোন্নয়নে জেলা প্রশাসকের বিশেষ দিকনির্দেশনা ঠাকুরগাঁওকে মাদকমুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর উত্তরা পশ্চিম থানার অভিযান, ১১ আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেফতার ৬ সুনামগঞ্জের জগন্নাথপুরে সেলিম হত্যা মামলার প্রধান আসামিসহ ৮ জন পঞ্চগড় থেকে গ্রেফতার চিকিৎসাকেন্দ্রে ‘স্যার’ না বলে ‘ভাই’ ডাকায় চিকিৎসাসেবা না দেওয়ার অভিযোগ ঠাকুরগাঁওয়ে ৪ লাখ টাকার অবৈধ সার জব্দ, চালক ও হেলপারকে জরিমানা দায়িত্বশীলদের দক্ষতা বাড়াতে ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের কর্মশালা অনুষ্ঠিত

পটুয়াখালীর ৪ প্রতিষ্ঠানের সবাই ফেল!ফলাফল শুনেই লাপাত্তা শিক্ষকরা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:০৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • ৩৫৬ সময় দেখুন
print news

ডেস্ক রিপোর্ট◼️

২০২৫ সালের এসএসসি পরীক্ষায় পটুয়াখালীর চারটি মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষায় অংশ নেওয়া ১২ জন শিক্ষার্থীর কেউই পাস করতে পারেনি। ফলে ওই বিদ্যালয়গুলোর ফলাফল দাঁড়িয়েছে শতভাগ ফেল। এর পাশাপাশি আরেকটি প্রতিষ্ঠানে ১৭ জন শিক্ষার্থীর মধ্যে মাত্র একজন পাস করেছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) বরিশাল শিক্ষা বোর্ড প্রকাশিত ফলাফলে এমন তথ্য উঠে এসেছে। এই খারাপ ফলাফল নিয়ে জেলার শিক্ষাঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। এসব প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা ফল প্রকাশের পর থেকে মোবাইল ফোন বন্ধ রেখেছেন বলে জানা গেছে।

ফেল করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সদর উপজেলার মিয়াবাড়ি মডেল হাইস্কুল থেকে পরীক্ষায় অংশ নিয়েছিল একজন, মির্জাগঞ্জের কিসমতপুর গার্লস স্কুল থেকে দুজন, দশমিনার পূর্ব আলীপুর হাইস্কুল থেকে আটজন এবং দুমকির জলিশা গার্লস স্কুল থেকে একজন শিক্ষার্থী। কেউই উত্তীর্ণ হতে পারেনি।

এছাড়া দুমকি উপজেলার উত্তর শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষায় অংশ নেয় ১৭ জন, কিন্তু পাস করেছে মাত্র একজন শিক্ষার্থী।

এ বছর পটুয়াখালী জেলার গড় পাসের হার ৫৫.৭২ শতাংশ, যা বরিশাল বোর্ডের সামগ্রিক গড় ৫৫.১৮ শতাংশের তুলনায় কিছুটা বেশি হলেও এসব প্রতিষ্ঠানের করুণ ফলাফল শিক্ষার মান নিয়ে প্রশ্ন তুলছে।

জেলা শিক্ষা অফিস সূত্র জানিয়েছে, ফল খারাপ করা বিদ্যালয়গুলোর পাঠদানের পরিবেশ, প্রশাসনিক দুর্বলতা ও শিক্ষকদের দায়বদ্ধতা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ মুজিবুর রহমান জানিয়েছেন, বোর্ডের নির্দেশনা অনুযায়ী এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

জুলাই অভ্যুত্থানে আহত আফজল হুসাইনের মানবসেবার স্বীকৃতি ও সরকারি চাকরির দাবি

পটুয়াখালীর ৪ প্রতিষ্ঠানের সবাই ফেল!ফলাফল শুনেই লাপাত্তা শিক্ষকরা

আপডেটের সময়: ০৮:০৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫