Dhaka ০৫:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জুলাই অভ্যুত্থানে আহত আফজল হুসাইনের মানবসেবার স্বীকৃতি ও সরকারি চাকরির দাবি কালিয়াকৈরে উচ্ছেদ অভিযানের দুই বছর না পেরুতেই ফের বনভূমি দখল, উল্টো সাংবাদিকদের হুমকি বিএমএসএফ কক্সবাজার জেলা কমিটি গঠন: সভাপতি জসিম উদ্দিন, সম্পাদক নাজিম উদ্দীন নরসিংদীর পলাশে সরকারি সেবার মানোন্নয়নে জেলা প্রশাসকের বিশেষ দিকনির্দেশনা ঠাকুরগাঁওকে মাদকমুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর উত্তরা পশ্চিম থানার অভিযান, ১১ আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেফতার ৬ সুনামগঞ্জের জগন্নাথপুরে সেলিম হত্যা মামলার প্রধান আসামিসহ ৮ জন পঞ্চগড় থেকে গ্রেফতার চিকিৎসাকেন্দ্রে ‘স্যার’ না বলে ‘ভাই’ ডাকায় চিকিৎসাসেবা না দেওয়ার অভিযোগ ঠাকুরগাঁওয়ে ৪ লাখ টাকার অবৈধ সার জব্দ, চালক ও হেলপারকে জরিমানা দায়িত্বশীলদের দক্ষতা বাড়াতে ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের কর্মশালা অনুষ্ঠিত

পাইকগাছায় ওজনে কম দেওয়ায় ২ ব্যবসায়ীকে ১ লক্ষ টাকা জরিমানা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:৪৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩
  • ৪৮৩ সময় দেখুন
print news

এম জালাল উদ্দীন,জেলা প্রতিনিধি,খুলনা: ক্রেতাদের জ্বালানি তেল (পেট্রেল,অকটেন, ডিজেল) পরিমাণে কম দেওয়ায় খুলনার পাইকগাছা পৌরসভার দুই ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে “ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮” এর মাধ্যমে ১লক্ষ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আল আমিন।

মঙ্গলবার দুপুর ১ টায় পৌরসদরের আসিফ ফিলিং স্টেশন ও জিরো পয়েন্ট সংলগ্ন জয় মা এন্টারপ্রাইজে জনস্বার্থে উক্ত অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আল-আমিন।

এসময়ে পৌরসদরের আসিফ ফিলিং স্টেশন ও জিরো পয়েন্ট সংলগ্ন জয় মা এন্টারপ্রাইজে জ্বালানি তেলের পরিমাপক যন্ত্রে কারচুপি করে গ্রাহকদের তেল পরিমাণে কম দেওয়ার প্রমাণ পাওয়া যায় “আসিফ ফিলিং স্টেশন- প্রতি ১০ লিটারে ৫৫০’গ্রাম কম, ও জয় মা এন্টারপ্রাইজে প্রতি ১০ লিটারে ৪৫০’গ্রাম কম বিক্রয়ের সত্যতা পাওয়া যায়। ফলে অভিযুক্ত আসিফ ফিলিং স্টেশনকে ৮০ হাজার টাকা ও জয় মা এন্টারপ্রাইজ কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপরে উল্লেখিত বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আল-আমিন এর কাছে জানতে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জনস্বার্থে নিয়মিত বাজার অভিযানের অংশ হিসেবে উক্ত জরিমানা করা হয়েছে, ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,খুলনা বিএসটিআই পরিদর্শক মোঃ রাকিব ইসলাম, পেশকার ইব্রাহীম হোসেন, হিরোনময় ব্যানার্জি ও আনসার সদস্যবৃন্দ।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

জুলাই অভ্যুত্থানে আহত আফজল হুসাইনের মানবসেবার স্বীকৃতি ও সরকারি চাকরির দাবি

পাইকগাছায় ওজনে কম দেওয়ায় ২ ব্যবসায়ীকে ১ লক্ষ টাকা জরিমানা

আপডেটের সময়: ০৭:৪৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩