Dhaka ০৮:১৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুনামগঞ্জে উকিলপাড়া ব্যবসায়ী সমিতির নতুন কমিটির অভিষেক সম্পন্ন মাদকের অভিযোগে ‘আলোকিত লালমনিরহাট’ এর ৪ সদস্য বহিষ্কার ও কারাগারে নরসিংদীতে সাঁড়াশি অভিযান, ১৮ সন্ত্রাসী গ্রেপ্তার সুনামগঞ্জে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ষাটোর্ধ্ব বৃদ্ধ গ্রেপ্তার যাত্রাবাড়ীতে ৭০ কেজি গাঁজাসহ পিকআপ জব্দ, গ্রেফতার ১ তেজগাঁও পুলিশের সাঁড়াশি অভিযান, বিভিন্ন অপরাধে ৬৫ জন গ্রেফতার ৫০ পিস ইয়াবাসহ নরসিংদীর রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও আটক মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচ থেকে আইইডি সদৃশ বস্তু উদ্ধার ও নিষ্ক্রিয় সুনামগঞ্জে যৌথ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১ বগুড়ায় মাদকসহ ৬ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা

বগুড়ায় জেলা কারাগারে অসুস্থ সাবেক এমপি রিপুকে ঢাকায় স্থানান্তর!

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:২০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
  • ২৫৫ সময় দেখুন
print news

মোঃ হারুন অর রশিদ,
বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়া কারাগারে অসুস্থ সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকার কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ হস্তান্তর ও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে পাঠানো হয়। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়ার জেল সুপার ফারুক আহমেদ।

গত বৃহস্পতিবার ভোরে নেত্রকোনার মোহনগঞ্জ পৌর এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব-১৪ এর একটি দল সাবেক সংসদ সদস্য ও বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপুকে গ্রেপ্তার করে র‍্যাব। পরের দিন বগুড়ার আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জেল সুপার ফারুক আহমেদ জানান, কারাগারে হঠাৎ বুকে ব্যাথা অনুভব করলে কারা কর্তৃপক্ষ তাকে উন্নত চিকিৎসার জন্য কারাগার থেকে অ্যাম্বুলেন্সযোগে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এর জরুরী বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে কার্ডিওলজি বিভাগে ভর্তি করার পরামর্শ দেন। তিনি কার্ডিওলজি বিভাগের সিসিইউ এর ৯ নং বেডে চিকিৎসাধীন ছিলেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ হস্তান্তর ও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল ঢাকায় চিকিৎসার উদ্দেশ্যে প্রেরণ করা হয়।

সাবেক এমপি রিপুর পরিবার সূত্রে জানা গেছে, ২০১৩ সাল থেকে রিপু হার্টের সমস্যায় ভুগছিলেন। তাঁর হার্টের দুইটি রক্তনালীতে ২৫ শতাংশ ও ৩০ শতাংশ ব্লক ছিল। তিনি পূর্বে হার্টের সমস্যাজনিত কারণে থাইল্যান্ডে চিকিৎসাও করিয়েছিলেন। এছাড়াও তাঁর উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস এর সমস্যা রয়েছে। এর আগে ৪ ও ৫ আগস্ট বগুড়া শহরের শিববাটি এলাকায় রাগেবুল আহসান রিপুর বাসায় দুদফা ভাঙচুর করে আগুন দেওয়া হয়। ৪ আগস্ট থেকেই তিনি স্বপরিবারে আত্মগোপন করেন তিনি। গত ৫ আগস্ট গণঅভুত্থানের পর বগুড়ার বিভিন্ন থানায় রাগেবুল আহসান রিপুর বিরুদ্ধে হত্যাসহ ১৩ মামলা হয়েছে।।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

সুনামগঞ্জে উকিলপাড়া ব্যবসায়ী সমিতির নতুন কমিটির অভিষেক সম্পন্ন

বগুড়ায় জেলা কারাগারে অসুস্থ সাবেক এমপি রিপুকে ঢাকায় স্থানান্তর!

আপডেটের সময়: ০৭:২০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪