Dhaka ০৫:৪১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুনামগঞ্জে উকিলপাড়া ব্যবসায়ী সমিতির নতুন কমিটির অভিষেক সম্পন্ন মাদকের অভিযোগে ‘আলোকিত লালমনিরহাট’ এর ৪ সদস্য বহিষ্কার ও কারাগারে নরসিংদীতে সাঁড়াশি অভিযান, ১৮ সন্ত্রাসী গ্রেপ্তার সুনামগঞ্জে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ষাটোর্ধ্ব বৃদ্ধ গ্রেপ্তার যাত্রাবাড়ীতে ৭০ কেজি গাঁজাসহ পিকআপ জব্দ, গ্রেফতার ১ তেজগাঁও পুলিশের সাঁড়াশি অভিযান, বিভিন্ন অপরাধে ৬৫ জন গ্রেফতার ৫০ পিস ইয়াবাসহ নরসিংদীর রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও আটক মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচ থেকে আইইডি সদৃশ বস্তু উদ্ধার ও নিষ্ক্রিয় সুনামগঞ্জে যৌথ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১ বগুড়ায় মাদকসহ ৬ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা

বগুড়া দুপচাঁচিয়া কালাম বাহিনী গ্রেফতার অস্ত্রো উদ্ধার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:০৭:০২ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫
  • ৫৮৪ সময় দেখুন
print news

মোঃ মাসুদ রানা,স্টাফ রিপোর্টার: বগুড়ার দুপচাঁচিয়ায় আলোচিত কালাম বাহিনীর প্রধান শ্রমিক দল নেতা আবু কালাম আজাদ ও তার তিন সহযোগী ধরা পড়েছেন। যৌথ বাহিনীর সদস্যরা সোমবার ভোরে উপজেলার তালুচ পশ্চিমপাড়া গ্রামের নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করেন।
বাড়িতে তল্লাশি করে একটি দেশীয় পিস্তল, বিপুল পরিমাণ ধারালো অস্ত্র ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
সোমবার বিকালে দুপচাঁচিয়া থানার ওসি ফরিদুল ইসলাম জানান, তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। পরে আদালতে পাঠানো হবে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার গুণাহার ইউনিয়নের তালুচ পশ্চিমপাড়া গ্রামের জমির প্রামাণিকের ছেলে, গুণাহার ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সভাপতি আবু কালাম আজাদ (৫৫), তার ভাই আবদুর রহিম (৪১), তার সহযোগী একই এলাকার ইসমাইল হোসেনের ছেলে ইয়াসিন আলী (৪২) ও মৃত কফিল উদ্দিনের ছেলে বাবলু মিয়া (৫০)।
দুপচাঁচিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক আকতারুজ্জামান তুহিন জানান, আবু কালাম আজাদ ২০০৬ সালের দিকে গুণাহার ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ছিলেন। এরপর থেকে তার দলীয় কোনো পদ নেই।
তবে এলাকাবাসী বলছেন, আবু কালাম আজাদ ও তার বাহিনীর সদস্যরা বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। শ্রমিক দল নেতা হিসেবে পরিচিত কালাম ও তার বাহিনীর সদস্যরা এলাকায় ত্রাসের রাজত্ব সৃষ্টি করে।
সোমবার বিকালে দুপচাঁচিয়া থানার ওসি ফরিদুল ইসলাম জানান, ভোরে গ্রেফতার সাবেক শ্রমিক দল নেতা আজাদের বিরুদ্ধে থানায় বিভিন্ন ধারায় ৪-৫টি মামলা রয়েছে। অস্ত্রশস্ত্র, টাকা ও মাদকসেবনের আলামতসহ গ্রেফতার চারজনের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে। পুলিশ বাদী হয়ে মামলা করার পর এদের আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হবে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

সুনামগঞ্জে উকিলপাড়া ব্যবসায়ী সমিতির নতুন কমিটির অভিষেক সম্পন্ন

বগুড়া দুপচাঁচিয়া কালাম বাহিনী গ্রেফতার অস্ত্রো উদ্ধার

আপডেটের সময়: ১০:০৭:০২ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫