Dhaka ০১:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নরসিংদীতে বাসে অভিযান, দেড় হাজার ইয়াবাসহ নারী গ্রেপ্তার হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, অনুপস্থিত চিকিৎসক বদলি ও নৈশপ্রহরী বরখাস্ত সুনামগঞ্জে প্রথম শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলায় যুবক আটক বগুড়ার দুপচাঁচিয়ায় চুরি হওয়া R15 মোটরসাইকেল কুড়িগ্রাম ও রংপুরে অভিযান চালিয়ে উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল ও ১০ তলা ভবন নির্মাণের অভিযোগ সুনামগঞ্জে উকিলপাড়া ব্যবসায়ী সমিতির নতুন কমিটির অভিষেক সম্পন্ন মাদকের অভিযোগে ‘আলোকিত লালমনিরহাট’ এর ৪ সদস্য বহিষ্কার ও কারাগারে নরসিংদীতে সাঁড়াশি অভিযান, ১৮ সন্ত্রাসী গ্রেপ্তার সুনামগঞ্জে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ষাটোর্ধ্ব বৃদ্ধ গ্রেপ্তার যাত্রাবাড়ীতে ৭০ কেজি গাঁজাসহ পিকআপ জব্দ, গ্রেফতার ১

ভোলায় সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:১৮:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪
  • ২৫৪ সময় দেখুন
print news

মুহাম্মদ আরিফ,স্টাফ রিপোর্টার,ভোলা: ভোলা – বরিশাল আঞ্চলিক মহাসড়ক পরাণগঞ্জ বাজার চত্বরে মোটরসাইকেল সড়ক দুর্ঘটনায় ইমন ( ১৬)নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে।

শুক্রবার ( ৬ ডিসেম্বর) আনুমানিক ৯:৩০ সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমন সদর উপজেলা কাচিয়া ইউনিয়নের মীর বাড়ির ব্রিজ সংলগ্ন মোঃ রফিকুল ইসলামের ছেলে।
ইমন পরানগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

স্থানীয়রা জানান, ইমন একটি ডিসকাভার মোটরসাইকেল চালিয়ে ভেদুরিয়া রোড থেকে পরাণগঞ্জ বাজারের দিকে যাচ্ছিল। পরাণগঞ্জ বাজার চত্বরে গিয়ে মোটরসাইকেলটি একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা খেয়ে সড়কে ছিটকে পড়ে। এসময় ইমন মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে পাশ দিয়ে যাওয়া চলন্ত একটি ট্রাকের পেছনের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। ট্রাক চালক ও সহকারী ঘটনাস্থলে ট্রাকটি রেখে পালিয়ে যায়।

পথচারীরা জানান, ইমন মোটরসাইকেলের গতি ছিল অনিয়ন্ত্রিত এবং সে ভালোমতো গাড়ি চালাতে পারত না। গাড়ি চালানোর সময় তার শরীর কাঁপা-কাঁপি করছিল। অনিয়ন্ত্রিত গতি থাকার কারণে অটোরিকশার সঙ্গে হাল্কা ধাক্কা খেয়ে সে সড়কে মোটরসাইকেল নিয়ে ছিটকে পড়েন।

ঘটনাটি খুবই মর্মান্তিক উল্লেখ করে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসনাইন পারভেজ বলেন, ইমনের মরদেহ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। পুলিশ আইনি প্রক্রিয়া চলমান রেখেছে।

এদিকে ইমনের এমন মর্মান্তিক মৃত্যুর খবরে ঘটনাস্থলে ছুটে আসেন স্বজনরা। তাদের ডাক চিৎকারে ঘটনাস্থলে এক হৃদয়বিদারক পরিবেশ তৈরি হয়।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

নরসিংদীতে বাসে অভিযান, দেড় হাজার ইয়াবাসহ নারী গ্রেপ্তার

ভোলায় সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত

আপডেটের সময়: ০৯:১৮:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪