Dhaka ১০:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জুলাই অভ্যুত্থানে আহত আফজল হুসাইনের মানবসেবার স্বীকৃতি ও সরকারি চাকরির দাবি কালিয়াকৈরে উচ্ছেদ অভিযানের দুই বছর না পেরুতেই ফের বনভূমি দখল, উল্টো সাংবাদিকদের হুমকি বিএমএসএফ কক্সবাজার জেলা কমিটি গঠন: সভাপতি জসিম উদ্দিন, সম্পাদক নাজিম উদ্দীন নরসিংদীর পলাশে সরকারি সেবার মানোন্নয়নে জেলা প্রশাসকের বিশেষ দিকনির্দেশনা ঠাকুরগাঁওকে মাদকমুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর উত্তরা পশ্চিম থানার অভিযান, ১১ আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেফতার ৬ সুনামগঞ্জের জগন্নাথপুরে সেলিম হত্যা মামলার প্রধান আসামিসহ ৮ জন পঞ্চগড় থেকে গ্রেফতার চিকিৎসাকেন্দ্রে ‘স্যার’ না বলে ‘ভাই’ ডাকায় চিকিৎসাসেবা না দেওয়ার অভিযোগ ঠাকুরগাঁওয়ে ৪ লাখ টাকার অবৈধ সার জব্দ, চালক ও হেলপারকে জরিমানা দায়িত্বশীলদের দক্ষতা বাড়াতে ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের কর্মশালা অনুষ্ঠিত

মুক্তিযোদ্ধার মেয়েকে পিটিয়ে আহত,হামলাকারী ইমাম আটক

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১১:৫৪:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
  • ৪০০ সময় দেখুন
print news

মোরেলগঞ্জ প্রতিনিধি:মোরেলগঞ্জ এক নারীকে মধ্যযুগীয় কায়দায় মারপিট করেছে এক ইমাম। ঘটনাটি ফেসবুকে ভাইরাল হলে মোরেলগঞ্জ থানা পুলিশ বুধবার দিবাগত রাতে হামলাকারী সেই ইমাম আবুল আইচ (৫৫) কে আটক করেছেন। আহত ওই নারী বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি রয়েছে।
ঘটনাটি ঘটেছে, ২৬ মার্চ সকালে উপজেলার পঞ্চকরন ইউনিয়নের কুমারিয়াজোলা গ্রামের পাঁচগাও বাজার ব্রিজ সংলগ্ন এলাকায়। ঘটনার দিন সকালে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে ওই গ্রামের মুক্তিযোদ্ধা মৃত: আক্কাস আলী শেখের মেয়ে বিজলি আক্তার (৪৮) কে একই এলাকার প্রতিবেশী সবুর আইচের ছেলে মহিষচরনী জামে মসজিদের ইমাম আবুল আইচ ঝাপটে ধরে রাস্তায় ফেলে প্রকাশ্যে বেধড়ক মারপিট ও নির্যাতন চালিয়ে গুরুতর জখম করে। এ সময় বিজলী আক্তারের ডাক চিৎকারে স্থানীয়রা তাকে গুরুতর জখমি অবস্থায় উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসায় পাঠায়।
মারপিটের দৃশ্যটি ফেসবুকে ভাইরাল হয়ে প্রশাসনের নজরে আসলে ঘটনার একদিন পরে বুধবার রাতে পুলিশ মারপিটকারী ওই ইমাম আবুল আইচকে আটক করে।  
এ বিষয় জানতে চাইলে বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন বিজলী আক্তার নিজেকে মুক্তিযোদ্ধার সন্তান দাবি করে বলেন, আমার পিতা যুদ্ধকালীন একজন মুক্তিযোদ্ধা ছিলেন, তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেনি। আবুল আইচের এক আত্মীয়কে তার বাড়ি দেখিয়ে দেয়াড় অপরাধে প্রকাশ্যে ঘাড় ধরে ধাক্কা মেরে রাস্তায় ফেলে আমার মাথায়, চোখে ও শরীরের বিভিন্ন স্থানে লাঠি দিয়ে বেধড়ক মারপিট করে। লাথি মেরে তলপেটে গুরুতর আঘাতে রক্তাক্ত জখম করে। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে প্রশাসনের কাছে আমার ওপরে এ হামলাকারীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক বিচার চাই।
এ বিষয়ে পঞ্চকরন ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মজুমদার বলেন, বিজলি একজন মুক্তিযোদ্ধার সন্তান, তার ওপরে এ ধনের হামলার ঘটনা দুঃখজনক। হামলাকারীদের আইনের আওতায় দৃষ্টান্তমূলক বিচারের দাবি করেন তিনি। তাৎক্ষণিক ঘটনাটি নিকটস্থ ফাঁড়ি পুলিশকে জানিয়েছেন এবং আহত ওই নারীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
এ সম্পর্কে মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুদ্দীন বলেন, কুমারিয়াজোলা গ্রামে এক নারীকে প্রকাশ্যে মারপিটের ঘটনায় আবুল আইচকে আটক করা হয়েছে, মামলা প্রক্রিয়াধীন রয়েছে। 

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

জুলাই অভ্যুত্থানে আহত আফজল হুসাইনের মানবসেবার স্বীকৃতি ও সরকারি চাকরির দাবি

মুক্তিযোদ্ধার মেয়েকে পিটিয়ে আহত,হামলাকারী ইমাম আটক

আপডেটের সময়: ১১:৫৪:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪