Dhaka ০২:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নরসিংদীতে বাসে অভিযান, দেড় হাজার ইয়াবাসহ নারী গ্রেপ্তার হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, অনুপস্থিত চিকিৎসক বদলি ও নৈশপ্রহরী বরখাস্ত সুনামগঞ্জে প্রথম শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলায় যুবক আটক বগুড়ার দুপচাঁচিয়ায় চুরি হওয়া R15 মোটরসাইকেল কুড়িগ্রাম ও রংপুরে অভিযান চালিয়ে উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল ও ১০ তলা ভবন নির্মাণের অভিযোগ সুনামগঞ্জে উকিলপাড়া ব্যবসায়ী সমিতির নতুন কমিটির অভিষেক সম্পন্ন মাদকের অভিযোগে ‘আলোকিত লালমনিরহাট’ এর ৪ সদস্য বহিষ্কার ও কারাগারে নরসিংদীতে সাঁড়াশি অভিযান, ১৮ সন্ত্রাসী গ্রেপ্তার সুনামগঞ্জে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ষাটোর্ধ্ব বৃদ্ধ গ্রেপ্তার যাত্রাবাড়ীতে ৭০ কেজি গাঁজাসহ পিকআপ জব্দ, গ্রেফতার ১

মেহেরপুরে পাবলিক প্রসিকিউটর প্রত্যহারের দাবীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডিসি ও জজকোর্ট অফিস ঘেরাও কর্মসূচি

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১১:০৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
  • ২৩২ সময় দেখুন
print news

মেহেরপুর শিশু ও নারী নির্যাতন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও মেহেরপুর পৌর ডিগ্রি কলেজের ম্যানেজিং কমিটির সভাপতির পদ থেকে অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমানকে প্রত্যাহারের দাবীতে জেলা প্রশাসক ও জেলা দায়রা ও জজকোর্ট অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মেহেরপুর জেলা শাখা। এসময় তাঁরা মেহেরপুর কোর্টের প্রধান সড়ক বন্ধ করে দেন।

আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বেলা ১২ টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত এই কর্মসূচি পালন করে সংগঠনের ছাত্ররা।
এর আগে গত ২০ নভেম্বর তাকে প্রত্যাহারের দাবীতে মেহেরপুর জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান ও মানববন্ধন কর্মসূচি পালন করেন তাঁরা। অ্যাডভোকেট ম্সোতফিজুর রহমানকে প্রত্যাহারের জন্য প্রশাসনকে সময় সীমা বেঁধে দিয়েছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।

গতকাল ২৭ নভেম্বর পর্যন্ত সময়সীমা পার হওয়ায় আজ এই কর্মসূচি পালন করে তাঁরা। কর্মসূচি পালনকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ মেহেরপুর জেলা প্রশাসকের অফিসের সামনের সড়ক বন্ধ করে বিক্ষোভ মিছিল করে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মেহেরপুর জেলা শাখার আহবায়ক ইমতিয়াজ আহম্মেদের নেতৃত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বক্তব্য রাখেন, যুগ্ম আহবায়ক তামিম ইসলাম, সদস্য সচিব মুজাহিদুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব তাহসিন পাননা, যুগ্ম সদস্য সচিব সজিব হাসান, মুখ্য সংগঠক শাওন, সংগঠক আশিক রাববী, মো নাসিম রানা বাধন, শাকিরুল ইসলাম, তামিমুর রহমান তুষার, আফিফ হাসান আবির, মাহমুদুল হাসান সিয়াম, সামিউল ইসলাম, আরিফ হোসেন প্রমুখ।
কর্মসূচি পালন কালে সেনাবাহিনীর একটি টিম এসে উপস্থিত হন। পরে মেহেরপুর জেলা প্রশাসকের নির্দেশে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শামীম হোসেন তাঁদের কাছে আসেন এবং নতুন করে স্বারকলিপি প্রদান করার অনুরোধ জানান। বিষয়টি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিলে ছাত্ররা তাঁদের কর্মসূচি ১০ দিনের জন্য স্থগিত করেন। বেঁধে দেওয়া সময় অতিক্রম হলে মেহেরপুর জেলাসহ দেশ ব্যাপি আন্দোলনের হুশিয়ারী দেন তাঁরা।

উল্লেখ্য, অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান মেহেরপুর পৌর ডিগ্রি কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ও মেহেরপুর জজকোর্টের শিশু ও নারী নির্যাতন আদালতের পিপি মনোনীত হওয়ার পর থেকে তাঁকে প্রত্যাহারের দাবীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্মসূচি পালন ও আল্টিমেটাম প্রদান করেন।

মোহাম্মদ সান
মেহেরপুর জেলা প্রতিনিধি

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

নরসিংদীতে বাসে অভিযান, দেড় হাজার ইয়াবাসহ নারী গ্রেপ্তার

মেহেরপুরে পাবলিক প্রসিকিউটর প্রত্যহারের দাবীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডিসি ও জজকোর্ট অফিস ঘেরাও কর্মসূচি

আপডেটের সময়: ১১:০৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪