Dhaka ০৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুনামগঞ্জে উকিলপাড়া ব্যবসায়ী সমিতির নতুন কমিটির অভিষেক সম্পন্ন মাদকের অভিযোগে ‘আলোকিত লালমনিরহাট’ এর ৪ সদস্য বহিষ্কার ও কারাগারে নরসিংদীতে সাঁড়াশি অভিযান, ১৮ সন্ত্রাসী গ্রেপ্তার সুনামগঞ্জে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ষাটোর্ধ্ব বৃদ্ধ গ্রেপ্তার যাত্রাবাড়ীতে ৭০ কেজি গাঁজাসহ পিকআপ জব্দ, গ্রেফতার ১ তেজগাঁও পুলিশের সাঁড়াশি অভিযান, বিভিন্ন অপরাধে ৬৫ জন গ্রেফতার ৫০ পিস ইয়াবাসহ নরসিংদীর রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও আটক মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচ থেকে আইইডি সদৃশ বস্তু উদ্ধার ও নিষ্ক্রিয় সুনামগঞ্জে যৌথ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১ বগুড়ায় মাদকসহ ৬ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা

নওগাঁয় গৃহবধূর মৃত্যু, স্বামীসহ শ্বশুরবাড়ির বিরুদ্ধে মামলা

45 / 100 SEO Score
print news

নওগাঁর রাণীনগরে বিয়ের মাত্র চার মাসের মাথায় জুথি আক্তার (২১) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। পারিবারিক কলহের জেরে তাকে আত্মহত্যার প্ররোচনা দেওয়া হয়েছে—এমন অভিযোগে নিহতের স্বামী, শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর মা।

জানা গেছে, গত ১২ মার্চ প্রেমের সম্পর্কের জেরে উপজেলার আবাদপুকুর মরুপাড়া গ্রামের জয়নাল শেখের মেয়ে জুথির সঙ্গে বিয়ে হয় রাতোয়াল গ্রামের মোকাদ্দেছ আলী শুভর। বিয়ের পর থেকেই স্বামী বেকার থাকায় সংসারে অভাব-অনটন ও কলহ লেগেই ছিল। জুথির পরিবারের অভিযোগ, প্রায়ই তাকে তুচ্ছ-তাচ্ছিল্যসহ শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হতো এবং আত্মহত্যার জন্য প্ররোচিত করা হতো।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঝগড়ার এক পর্যায়ে জুথি বিষপান করেন। গুরুতর অবস্থায় তাকে প্রথমে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। মৃত্যুর পর জুথির স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন মরদেহ হাসপাতালের বারান্দায় ফেলে রেখে কৌশলে পালিয়ে যান।

এ বিষয়ে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল জানান, নিহতের মায়ের অভিযোগের ভিত্তিতে শুক্রবার বিকেলে মামলাটি নথিভুক্ত করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

সুনামগঞ্জে উকিলপাড়া ব্যবসায়ী সমিতির নতুন কমিটির অভিষেক সম্পন্ন

নওগাঁয় গৃহবধূর মৃত্যু, স্বামীসহ শ্বশুরবাড়ির বিরুদ্ধে মামলা

আপডেটের সময়: ০৪:২৩:৫২ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬