Dhaka ০৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫
ময়নাতদন্ত প্রতিবেদনের অপেক্ষায় পুলিশ

রায়পুরে হিন্দু যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যা না আত্মহত্যা ঘিরে রহস্য

print news

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় নিজ বাড়ির পাশের বাঁশ বাগান থেকে এক হিন্দু যুবকের ঝুলন্ত লাশ উদ্ধারের পর এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা ও গুঞ্জন।

গত ৯ জানুয়ারি শুক্রবার দুপুরে উপজেলার ৭নং বামনী ইউনিয়নের বামনী গ্রাম থেকে বিপ্লব দাস নামে এক যুবকের গলায় ফাঁস লাগানো মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত বিপ্লব দাস একই এলাকার মৃত বিজয় কৃষ্ণ দাসের ছেলে।

পরিবারের সদস্যদের দাবি, এটি কোনোভাবেই আত্মহত্যা নয় বরং পূর্বপরিকল্পিত হত্যা। তাদের অভিযোগ, তাকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। পরিবার সূত্রে জানা যায়, গত ৮ জানুয়ারি রাত ৮টা থেকে বিপ্লব দাস নিখোঁজ ছিলেন। পরদিন দুপুরে তার ভাতিজা বাঁশ কাটতে গিয়ে বাগানে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে চিৎকার দিলে বিষয়টি জানাজানি হয়।

নিহতের ভাই আকাশ দাস অভিযোগ করে বলেন, আমার ভাইকে হত্যা করা হয়েছে। আমাদের জেঠাতো ভাই পবন দাস এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। জমি সংক্রান্ত বিরোধ নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে সমস্যা চলছিল। সালিশ বৈঠকেও পবন দাস আমার ভাইকে প্রাণনাশের হুমকি দিয়েছিল।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত পবন দাস বলেন, আমি এই হত্যাকাণ্ডের সঙ্গে কোনোভাবেই জড়িত নই। বিপ্লব দাসের সঙ্গে আমার কোনো জমি সংক্রান্ত বিরোধ নেই। তবে এলাকাবাসীর বক্তব্য অনুযায়ী, তাদের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল এবং এ নিয়ে একাধিকবার সালিশ বৈঠকও হয়েছে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন মিয়া জানান, এ ঘটনায় প্রাথমিকভাবে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘটনাটি নিয়ে এলাকায় নানা ধরনের আলোচনা চললেও প্রকৃত ঘটনা উদঘাটনে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

ময়নাতদন্ত প্রতিবেদনের অপেক্ষায় পুলিশ

রায়পুরে হিন্দু যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যা না আত্মহত্যা ঘিরে রহস্য

আপডেটের সময়: ০৭:৫৭:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬