Dhaka ০৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, অনুপস্থিত চিকিৎসক বদলি ও নৈশপ্রহরী বরখাস্ত সুনামগঞ্জে প্রথম শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলায় যুবক আটক বগুড়ার দুপচাঁচিয়ায় চুরি হওয়া R15 মোটরসাইকেল কুড়িগ্রাম ও রংপুরে অভিযান চালিয়ে উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল ও ১০ তলা ভবন নির্মাণের অভিযোগ সুনামগঞ্জে উকিলপাড়া ব্যবসায়ী সমিতির নতুন কমিটির অভিষেক সম্পন্ন মাদকের অভিযোগে ‘আলোকিত লালমনিরহাট’ এর ৪ সদস্য বহিষ্কার ও কারাগারে নরসিংদীতে সাঁড়াশি অভিযান, ১৮ সন্ত্রাসী গ্রেপ্তার সুনামগঞ্জে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ষাটোর্ধ্ব বৃদ্ধ গ্রেপ্তার যাত্রাবাড়ীতে ৭০ কেজি গাঁজাসহ পিকআপ জব্দ, গ্রেফতার ১ তেজগাঁও পুলিশের সাঁড়াশি অভিযান, বিভিন্ন অপরাধে ৬৫ জন গ্রেফতার

লালপুরে টাকা চুরি সন্দেহে শিশুকে পিটিয়ে আহত করেছে গৃহকর্তা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১২:৩৫:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪
  • ২৭২ সময় দেখুন
print news

মোঃ শিহাব উদ্দিন টোকন,স্টাপ রিপোর্টার: নাটোরের লালপুরে টাকা চুরির অভিযোগে ১২ বছরের শিশুকে পিটিয়ে আহত করেছে গৃহকর্তা। শিশুটি লালপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টার দিকে লালপুর উপজেলার চংধুপইল ইউনিয়নের পূর্ব পোকন্দা গ্রামে মাত্র ৫ হাজার টাকা চুরির অভিযোগে শিশু আশিক হোসেনকে এলোপাথাড়ী পিটিয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত ঘরের মধ্যে আটকিয়ে নির্যাতন করে। এসময় পীপাসার্ত শিশুটি পানি পান করতে চাইলেও তাকে পানি পান করতে দেয়া হয়নি। একপর্যায়ে স্থানীয় লোকদের সহযোগিতায় তার আত্মীয়-স্বজন তাকে উদ্ধার করে বুধবার বিকেলে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

শিশু আশিক জানায়, তার বাবা অসুস্থ। সংসারে অভাব অনটনের কারণে সে একই গ্রামের মাজিদুল ইসলামের ছেলে মিঠুনের বাড়িতে সকাল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত কাজ করে। বিনিময়ে সে প্রতিদিন পাই ১শ টাকা। সেই টাকা প্রতি সপ্তাহের দুই হাটবারে ৩শ করে ৬শ টাকা তাকে দেয়া হয়। প্রতি সপ্তাহে ৭শ টাকা পাওনা হলেও তাকে ১শ টাকা থেকে বঞ্চিত করা হয়।

বুধবার সকাল ১০টার দিকে মিঠুন তার বিরুদ্ধে পাঁচ হাজার টাকা চুরির অভিযোগ তোলেন। সে টাকা চুরির কথা অস্বীকার করলে তাকে লাঠি দিয়ে পিটানো শুরু হয়‌। পিটিয়ে এক পর্যায়ে তাকে দুপুর দুইটা পর্যন্ত একটি ঘরের মধ্যে আটকে রাখা হয়। এসময় তাকে আবারো পিটিয়ে টাকা চুরির কথা স্বীকার করানো হয় এবং সেই স্বীকারোক্তি ভিডিও ধারণ করা হয়।

এই ঘটনায় শিশু আশিকের ভগ্নিপতি কামাল হোসেন বাদী হয়ে বুধবার রাতে লালপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মোঃ ওয়ালিউজ্জামান পান্না জানান, শিশুটিকে প্রচন্ড মারপিট করা হয়েছে। বিষয়টি অমানবিক।

এ ঘটনায় অভিযুক্ত গৃহকর্তার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তার ফোন নম্বর বন্ধ পাওয়া যায়।

এ ব্যাপারে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুজ্জামান জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, অনুপস্থিত চিকিৎসক বদলি ও নৈশপ্রহরী বরখাস্ত

লালপুরে টাকা চুরি সন্দেহে শিশুকে পিটিয়ে আহত করেছে গৃহকর্তা

আপডেটের সময়: ১২:৩৫:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪