
রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে যৌথ অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক-ওয়ারী বিভাগ ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
সোমবার (২০ জুলাই) টার্মিনালের অভ্যন্তর ও প্রধান প্রবেশপথ দখল করে রাখা অবৈধ ১৬টি দোকান ও গাড়ি মেরামতের প্রতিষ্ঠান গুঁড়িয়ে দেওয়া হয়।
ডিএসসিসির একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে টার্মিনালের মূল প্রবেশপথসহ গুরুত্বপূর্ণ অংশগুলো দখলমুক্ত করা হয়। এর ফলে সাধারণ যাত্রী ও বিভিন্ন পরিবহনের যানবাহন চলাচলের পথ সুগম হয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে রাজধানীর গুরুত্বপূর্ণ টার্মিনালগুলো যানজটমুক্ত ও শৃঙ্খলিত রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
নিজস্ব প্রতিবেদক | ঢাকা 




















