Dhaka ০৫:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুনামগঞ্জে উকিলপাড়া ব্যবসায়ী সমিতির নতুন কমিটির অভিষেক সম্পন্ন মাদকের অভিযোগে ‘আলোকিত লালমনিরহাট’ এর ৪ সদস্য বহিষ্কার ও কারাগারে নরসিংদীতে সাঁড়াশি অভিযান, ১৮ সন্ত্রাসী গ্রেপ্তার সুনামগঞ্জে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ষাটোর্ধ্ব বৃদ্ধ গ্রেপ্তার যাত্রাবাড়ীতে ৭০ কেজি গাঁজাসহ পিকআপ জব্দ, গ্রেফতার ১ তেজগাঁও পুলিশের সাঁড়াশি অভিযান, বিভিন্ন অপরাধে ৬৫ জন গ্রেফতার ৫০ পিস ইয়াবাসহ নরসিংদীর রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও আটক মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচ থেকে আইইডি সদৃশ বস্তু উদ্ধার ও নিষ্ক্রিয় সুনামগঞ্জে যৌথ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১ বগুড়ায় মাদকসহ ৬ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা

হাসপাতালে নেই কোনো ডাক্তার ও নার্স চিকিৎসা সেবা বন্ধ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:৫২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
  • ২৯৭ সময় দেখুন
print news

মুহাম্মদ আরিফ,স্টাফ রিপোর্টার: ভোলা দৌলতখান উপজেলার খায়ের হাট বাজারের পাশেই রয়েছে ৩০ শয্যা সরকারি হাসপাতাল কিন্তু নেই কোন ডাক্তার ও নার্স। এই খানে আশপাশ মিলিয়ে ১লক্ষ ৫০ হাজারের ও ওদিক মানুষের বসবাস। তাদের চিকিৎসা সেবা পাওয়ার একমাত্র স্থান খায়েরহাট ৩০ শয্যা সরকারি হাসপাতাল। তবে ডাক্তার ও নার্স না থাকায় গত এক মাস ধরে হাসপাতালের চিকিৎসা সেবা বন্ধ রয়েছে। এখানকার মানুষ আগে এ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা পেলেও এক মাস ধরে পুরোপুরি চিকিৎসা সেবা বন্ধ রয়েছে হাসপাতালে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সরজমিনে গিয়ে দেখা যায়, হাসপাতালে কোন ডাক্তার নেই, নার্স থাকলেও তারা নেই কর্মস্থলে, হাসপাতালে ৮ জন কর্মী থাকলেও কর্মস্থলে পাওয়া গেছে ২ জনকে।

খায়ের হাট হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা বলেন, আমরা প্রতিদিন হাসপাতালে আসি ডাক্তার দেখানোর জন্য কিন্তু এসে দেখি কোন ডাক্তার নাই। আমরা গরীব মানুষ আমাদের কাছে এত টাকা নেই যে আমরা শহরে গিয়ে ডাক্তার দেখাবো, দ্রুত ডাক্তার দেওয়ার দাবি জানিয়েছে চিকিৎসা নিতে আসা রোগীরা।

স্থানীয়রা বলেন, দীর্ঘ ১ মাস ধরে আমাদের হাসপাতালে চিকিৎসা সেবা বন্ধ রয়েছে, এখানে কোন ডাক্তার আসে না হাসপাতালে যারা চাকরি করে তারাও হাসপাতালে আসে না , তারা বাসায় বসে বসে বেতন নেয়। আমাদের কারো যদি সমস্যা হয় প্রাথমিক চিকিৎসার জন্য গেল ও হাসপাতালে কোন চিকিৎসা মিলে না। এখানে প্রতিদিন ২০০ এর অধিক রোগী ডাক্তার দেখাতে আসে। কিন্তু ডাক্তার না থাকার কারণে প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হচ্ছে তারা। হাসপাতালে চিকিৎসা সেবা বন্ধ থাকায় আমাদের এখানে দুই লক্ষ মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত।

এ বিষয়ে ডাঃ আরফিন রশীদ ( ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক) মুঠোফোনে জানান, কিছুদিন আগেও আমাদের হাসপাতালে দুজন মেডিকেল অফিসার ছিল। তখন আমাদের এখানে সকল রোগের চিকিৎসা দেওয়া হতো, জটিল কোন রোগ থাকলে তাদের ভোলা সদর হাসপাতালে রেফার করা হয়। মেডিকেল অফিসার হাসপাতাল থেকে যাওয়ার পরে, আমাদের ইনডোর চিকিৎসা দেওয়ার মত ডাক্তার না থাকায় বন্ধ হয়ে যায়। আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেছি আশা করি দ্রুত এখানে মেডিকেল অফিসার দিবে ।

এ বিষয়ে ডাঃ মনিরুল ইসলাম (সিভিল সার্জন) বলেন, ওইখানে ৮ জন ডাক্তার থাকার কথা থাকলেও রয়েছে ১জন ডেলটা ডাক্তার , ডাক্তার না থাকায় সেখানে রোগী ভর্তি ও চিকিৎসা সেবা বন্ধ রয়েছে। এ বিষয় নিয়ে আমি কথা বলেছি ।আশা করছি দ্রুত সময়ের মধ্যে সমাধান হবে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

সুনামগঞ্জে উকিলপাড়া ব্যবসায়ী সমিতির নতুন কমিটির অভিষেক সম্পন্ন

হাসপাতালে নেই কোনো ডাক্তার ও নার্স চিকিৎসা সেবা বন্ধ

আপডেটের সময়: ০৯:৫২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪