Dhaka ০৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুনামগঞ্জে উকিলপাড়া ব্যবসায়ী সমিতির নতুন কমিটির অভিষেক সম্পন্ন মাদকের অভিযোগে ‘আলোকিত লালমনিরহাট’ এর ৪ সদস্য বহিষ্কার ও কারাগারে নরসিংদীতে সাঁড়াশি অভিযান, ১৮ সন্ত্রাসী গ্রেপ্তার সুনামগঞ্জে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ষাটোর্ধ্ব বৃদ্ধ গ্রেপ্তার যাত্রাবাড়ীতে ৭০ কেজি গাঁজাসহ পিকআপ জব্দ, গ্রেফতার ১ তেজগাঁও পুলিশের সাঁড়াশি অভিযান, বিভিন্ন অপরাধে ৬৫ জন গ্রেফতার ৫০ পিস ইয়াবাসহ নরসিংদীর রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও আটক মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচ থেকে আইইডি সদৃশ বস্তু উদ্ধার ও নিষ্ক্রিয় সুনামগঞ্জে যৌথ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১ বগুড়ায় মাদকসহ ৬ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা

হাসপাতালে লিফট বন্ধ,চরম দুর্ভোগে রোগী ও স্বজনরা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:১৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫
  • ২৬০ সময় দেখুন
print news

মুহাম্মদ আরিফ,স্টাফ রিপোর্টার,ভোলা: ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের দুইটি লিফট এর মধ্যে একটি লিফট গত ১মাস ধরে নষ্ট থাকায় সীমাহীন ভোগান্তিতে রোগীরা। এদিকে লিফট নষ্ট থাকার কারণে হাসপাতাল ভবনে উঠা নামা করতে  চরম ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী ও  স্বজনদের।

মঙ্গলবার (৭ জানুয়ারি) হাসপতালে গিয়ে এমন দৃশ্য ও তথ্য পাওয়া যায়।

ভোলা ২৫০ শয্যা জেনা‌রেল হাসপাতালের ৭ তলা ভবনের ২টি লিফটের মধ্যে ১টি লিফট দীর্ঘদিন ধরে অচল অবস্থায় রয়েছে। হাসপাতালে চিকিৎসা নিতে আসা পারভিন বেগম বলেন, ৫ দিন হাসপাতালে ভর্তি থেকে সুস্থ হয়ে ডাক্তারের ছাড়পত্র নিয়ে বাড়ি যাচ্ছি। কিন্তু এ বয়সে ৫ তলা থেকে সিঁড়ি বেয়ে নিচে নামতে গিয়ে আবার অসুস্থ বোধ করছি।

রোগীর স্বজন আয়েশা সিদ্দিকা জানান, তাঁর বাবাকে ৫ তলার মেডিসিন ওয়ার্ডে ভর্তি রেখেছেন। বারবার উঠানামা করতে গিয়ে তিনি একই বিড়ম্বনায় পড়েন এবং সিঁড়ি বেয়ে ওপরে উঠে হাঁপিয়ে ওঠেন। নাম প্রকাশ না করার শ‌র্তে এক চিকিৎসক বলেন, লিফটে ভিড় থাকায় ২০‌ মি‌নিট দাঁড়িয়ে থেকেও উঠতে পা‌রি‌নি। পরে পায়ে হেঁটে ৫ তলা ভবনের রোগী দেখে এসেছি। একই সমস্যার কথা জানিয়েছেন সদর উপজেলার শিবপুর ইউনিয়নের বাসিন্দা মোঃ সিয়াম, তিনি বলেন, মায়ের চিকিৎসার জন্য ৫ তলায় যেতে গিয়ে লিফটের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়ে‌ছিল। লিফটে গিয়ে ভিড় ঠেলে উঠতে না পেরে মাকে কোলে করে ওঠাতে হয়েছে, যা বেশ কষ্টকর ছিল।

১টি লিফট নষ্ট থাকায় অপর লিফটের ওপর চাপ পড়ছে। সুমাইয়া নামে আরেক রোগীর স্বজন বলেন, মাকে নিয়ে ১০ দিন হলো হাসপাতা‌লে। এ সময় লিফট নষ্ট থাকায় দিনে খাবার, ঔষুধ সহ ৮-১০ বার উঠতে-নামতে গিয়ে প্রচণ্ড রকম কষ্ট পেতে হয়। হাসপাতাল কর্তৃপক্ষ যদি লিফটি দ্রুত মেরামত করে দেয় তাহলে আমরা দুর্ভোগের হাত থেকে রক্ষা পাবো।

লিফট অপারেটর রুবেল জানান, একটি লিফট বন্ধ থাকার কারণে আরেকটি লিফটের ওপর চাপ বাড়ছে ১০ জন করে ওঠার কথা সেখানে উঠছে ১৫ থেকে ২০ জন। কেউ আমার কথা শুনে না। রোগী নিয়ে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়।

এ ব্যাপারে হাসপাতাল ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডাঃ শেখ সুফিয়ান রুস্তম জানিয়েছে,  লিফট দুটা গণপূর্ত বিভাগ তদারকি করে। সমস্যা সমাধানের জন্য গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীকে বলা হয়েছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে সমাধান হবে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

সুনামগঞ্জে উকিলপাড়া ব্যবসায়ী সমিতির নতুন কমিটির অভিষেক সম্পন্ন

হাসপাতালে লিফট বন্ধ,চরম দুর্ভোগে রোগী ও স্বজনরা

আপডেটের সময়: ০৭:১৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫