Dhaka ১০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নরসিংদীর মাধবদীতে চাঞ্চল্যকর খুন ও ডাকাতির রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৭ সুনামগঞ্জের ধোপাজান চলতি নদী রক্ষায় মানববন্ধন: অবৈধ বালু লুটপাট বন্ধ ও ইজারার দাবি ব্রাহ্মণবাড়িয়ায় মাদক কারবারিদের বাড়িতে লাল চিহ্ন দেওয়ার হুঁশিয়ারি জেলা পুলিশের ইউপি নির্বাচন, চেয়ারম্যান পদে আলোচনায় সিরাজগঞ্জের জামায়াত নেতা বুলবুল আহমাদ জুলাই অভ্যুত্থানে আহত আফজল হুসাইনের মানবসেবার স্বীকৃতি ও সরকারি চাকরির দাবি কালিয়াকৈরে উচ্ছেদ অভিযানের দুই বছর না পেরুতেই ফের বনভূমি দখল, উল্টো সাংবাদিকদের হুমকি বিএমএসএফ কক্সবাজার জেলা কমিটি গঠন: সভাপতি জসিম উদ্দিন, সম্পাদক নাজিম উদ্দীন নরসিংদীর পলাশে সরকারি সেবার মানোন্নয়নে জেলা প্রশাসকের বিশেষ দিকনির্দেশনা ঠাকুরগাঁওকে মাদকমুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর উত্তরা পশ্চিম থানার অভিযান, ১১ আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেফতার ৬

ভোলা চরফ্যাশনে চুরির অভিযোগে চোখ তুলে নিলো গ্রামবাসী

print news

মুহাম্মদ আরিফ,ভোলা প্রতিনিধি: ভোলার চরফ্যাশন উপজেলার আরকলমি গ্রামের মো. শাজাহান মিন্টিজ (৪০) মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। চুরির অভিযোগ তুলে নিয়ে গ্রামবাসী তাঁকে বেধড়ক পিটিয়েছে। তাঁর দুটি চোখ গুরুতর ক্ষতিগ্রস্ত করা হয়েছে, কেটে দেওয়া হয়েছে ডান হাতের দুই আঙুল। পরিবারের দাবি, জমিজমার বিরোধের জের ধরে শাহাজাহানকে চোর বানিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, গতকাল রোববার( ২ মার্চ) সকাল ১০টার দিকে গ্রামবাসী চুরির অভিযোগে শাজাহানকে আত্মীয়ের বাড়ি থেকে তুলে নিয়ে যায়। পরে পিটিয়ে ও কুপিয়ে মারা গেছে ভেবে পরিত্যক্ত পুকুরপাড়ে ফেলে রাখে। খবর পেয়ে গ্রাম পুলিশ শাজাহানকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে শাজাহানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য প্রথমে বরিশাল এবং পরে ঢাকায় পাঠানো হয়। শাজাহান বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এ বিষয়ে চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল হক ভুইয়া বলেন, গ্রামবাসী শাজাহান মিন্টিজকে পিটুনি দিয়ে দুই চোখ তুলে নিয়েছে বলে তিনি শুনেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছিল। এখন তিনি ঢাকায় চিকিৎসাধীন। তাঁর বিরুদ্ধে দক্ষিণ আইচা থানায় কোনো মামলা না থাকলেও ভোলার অন্য থানায় একাধিক মামলা আছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

নরসিংদীর মাধবদীতে চাঞ্চল্যকর খুন ও ডাকাতির রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৭

ভোলা চরফ্যাশনে চুরির অভিযোগে চোখ তুলে নিলো গ্রামবাসী

আপডেটের সময়: ০৮:৩২:২১ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫