Dhaka ০২:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কুড়িগ্রামে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের দাবিতে জামায়াতের গণমিছিল নরসিংদীর মাধবদীতে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার সুনামগঞ্জে নারী ফুটবলার বনফুল বেগমকে হেনস্তা: এজাহারভুক্ত দুই আসামি গ্রেপ্তার লালমনিরহাটে জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জামায়াতের গণমিছিল অনুষ্ঠিত ছয় মাসে বিএনপি দলীয়করণ ও চাঁদাবাজিতে জড়িয়েছে: ব্রাহ্মণবাড়িয়ায় ডা. মাহমুদা মিতু খুলনা দাকোপে শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ গাছ বিতরণ নরসিংদীতে বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশনের জেলা কমিটি ঘোষণা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত বাণিজ্য মন্ত্রণালয়ের কমিটির সভাপতি শ্যামলকে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা রাজধানীর ভাটারা এলাকায় বিদেশি পিস্তল ও ২৫ চোরাই মোবাইলসহ ছিনতাইকারী গ্রেফতার ট্রলি ব্যাগে ৭৬ কেজি গাঁজা পাচার: র‍্যাবের হাতে আটক ২

ফুল কিনতে আসা তরুণীকে গ ন ধ র্ষ ণ, ছাত্রদলের দুই নেতাসহ আটক ৪

print news

যশোরের ঝিকরগাছার গদখালীতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী (১৯)। তিনি সেখানে ফুল কিনতে গিয়েছিলেন। এ ঘটনায় ছাত্রদলের দুই নেতাসহ চার যুবককে আটক করেছে পুলিশ।

রোববার (১৬ মার্চ) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার গদখালী ইউনিয়নের পটুয়াপাড়ার একটি লিচুবাগানে ধর্ষণের ঘটনা ঘটে।

আটক চারজন হলেন- গদখালী ইউনিয়নের পটুয়াপাড়ার মিজানুর রহমানের ছেলে ইয়াসির আরাফাত (২২), একই গ্রামের জাকির হোসেনের ছেলে জাবেদ হোসেন (২৮), শরিফুল ইসলামের ছেলে আব্দুল্লাহ আল মামুন বাপ্পী (২১) ও উজ্জ্বল হোসেনের ছেলে আমিনুর রহমান (২০)। এর মধ্যে আল মামুন বাপ্পী গদখালী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং ইয়াসির আরাফাত দপ্তর সম্পাদক।

জানা গেছে, ওই তরুণী বিকেলে গদখালী বাজারে ফুল কিনতে আসেন। বাজারের ফুলের দোকানি আমিনুর রহমানের দোকানে গেলে চার যুবকের সঙ্গে পরিচয় হয় তার। একপর্যায়ে তাকে গদখালী এলাকায় ফুলবাগান দেখাতে নিয়ে যাওয়ার কথা বলে কৌশলে পটুয়াপাড়া গ্রামের এক ব্যক্তির লিচুবাগানে নিয়ে যান অভিযুক্তরা। সেখানে ওই তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ করেন ওই চার যুবক।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার ও জেলা পুলিশের মুখপাত্র নূর-ই আলম সিদ্দিকী এবং এএসপি (নাভারণ সার্কেল) নিশাত আল নাহিয়ান জানান, ৯৯৯ নম্বরে কল পেয়ে পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার করে। এরপর মোবাইল নম্বর ট্র্যাকিং করে সন্ধ্যায় অভিযুক্ত চারজনকে আটক করা হয়।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

কুড়িগ্রামে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের দাবিতে জামায়াতের গণমিছিল

ফুল কিনতে আসা তরুণীকে গ ন ধ র্ষ ণ, ছাত্রদলের দুই নেতাসহ আটক ৪

আপডেটের সময়: ০১:৪৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫