Dhaka ০২:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কুড়িগ্রামে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের দাবিতে জামায়াতের গণমিছিল নরসিংদীর মাধবদীতে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার সুনামগঞ্জে নারী ফুটবলার বনফুল বেগমকে হেনস্তা: এজাহারভুক্ত দুই আসামি গ্রেপ্তার লালমনিরহাটে জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জামায়াতের গণমিছিল অনুষ্ঠিত ছয় মাসে বিএনপি দলীয়করণ ও চাঁদাবাজিতে জড়িয়েছে: ব্রাহ্মণবাড়িয়ায় ডা. মাহমুদা মিতু খুলনা দাকোপে শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ গাছ বিতরণ নরসিংদীতে বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশনের জেলা কমিটি ঘোষণা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত বাণিজ্য মন্ত্রণালয়ের কমিটির সভাপতি শ্যামলকে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা রাজধানীর ভাটারা এলাকায় বিদেশি পিস্তল ও ২৫ চোরাই মোবাইলসহ ছিনতাইকারী গ্রেফতার ট্রলি ব্যাগে ৭৬ কেজি গাঁজা পাচার: র‍্যাবের হাতে আটক ২

কাঁঠালিয়ায় বিএনপি নেতার অত্যাচারের বিচার দাবি ও জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

print news

⏹️ মো. নাঈম হাসান ঈমন!

ঝালকাঠির কাঁঠালিয়ায় বিএনপি নেতা মো. জুয়েল হাওলাদার ও তার পরিবারের নির্যাতনের ভয়ে জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন এক বৃদ্ধা নারীসহ একটি ভুক্তভোগী পরিবার। শনিবার (০৩ মে) সকাল ১১টায় কাঁঠালিয়া প্রেসক্লাব সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপজেলার তারাবুনিয়া গ্রামের মো. সামছুল আলম হাওলাদারের ছেলে মো. নাছির হাওলাদার লিখিত বক্তব্য পাঠ করেন।

তিনি অভিযোগ করেন, “আমি ও আমার ভাই ঢাকায় একটি প্রাইভেট ফার্মে চাকরি করি। বাড়িতে থাকেন আমাদের বৃদ্ধ বাবা-মা, স্ত্রী ও সন্তান। এই সুযোগে প্রতিবেশী ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক জুয়েল হাওলাদার জোরপূর্বক আমাদের জমিতে ঘর নির্মাণ, পুকুর খনন এবং তাল গাছ কেটে নিয়েছেন।”

তিনি আরও বলেন, “জুয়েল হাওলাদার তার সন্ত্রাসী বাহিনী দিয়ে বারবার আমার বৃদ্ধ মা-বাবাকে হুমকি দিয়ে আসছে। একাধিকবার ঘরে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটেছে। ফলে আমাদের পরিবার সবসময় চরম আতঙ্কে দিন কাটাচ্ছে।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভুক্তভোগী নাছির হাওলাদার, তার বাবা মো. সামছুল আলম হাওলাদার ও মা শেফালী বেগম। ভুক্তভোগী পরিবার প্রধান উপদেষ্টা ও প্রশাসনের কাছে জীবনের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

কুড়িগ্রামে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের দাবিতে জামায়াতের গণমিছিল

কাঁঠালিয়ায় বিএনপি নেতার অত্যাচারের বিচার দাবি ও জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

আপডেটের সময়: ০৭:৫২:২৮ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫