Dhaka ১২:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নরসিংদীর মাধবদীতে চাঞ্চল্যকর খুন ও ডাকাতির রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৭ সুনামগঞ্জের ধোপাজান চলতি নদী রক্ষায় মানববন্ধন: অবৈধ বালু লুটপাট বন্ধ ও ইজারার দাবি ব্রাহ্মণবাড়িয়ায় মাদক কারবারিদের বাড়িতে লাল চিহ্ন দেওয়ার হুঁশিয়ারি জেলা পুলিশের ইউপি নির্বাচন, চেয়ারম্যান পদে আলোচনায় সিরাজগঞ্জের জামায়াত নেতা বুলবুল আহমাদ জুলাই অভ্যুত্থানে আহত আফজল হুসাইনের মানবসেবার স্বীকৃতি ও সরকারি চাকরির দাবি কালিয়াকৈরে উচ্ছেদ অভিযানের দুই বছর না পেরুতেই ফের বনভূমি দখল, উল্টো সাংবাদিকদের হুমকি বিএমএসএফ কক্সবাজার জেলা কমিটি গঠন: সভাপতি জসিম উদ্দিন, সম্পাদক নাজিম উদ্দীন নরসিংদীর পলাশে সরকারি সেবার মানোন্নয়নে জেলা প্রশাসকের বিশেষ দিকনির্দেশনা ঠাকুরগাঁওকে মাদকমুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর উত্তরা পশ্চিম থানার অভিযান, ১১ আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেফতার ৬

সুনামগঞ্জে প্রতিবেশী সংঘর্ষে বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, আহত ৫

print news

এস ডব্লিউ সাগর- (দোয়ারা বাজার,সুনামগঞ্জ)◾

সুনামগঞ্জের দোয়ারাবাজারে একটি ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এক বৃদ্ধ নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের হাজীনগর গ্রামে বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি স্থানীয় মৃত খুরশিদ আলীর পুত্র, ওয়াহিদ আলী(৬৫)। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় হাজীনগর গ্রামের সাহেব আলীর ছেলে হাবিব ও প্রতিবেশী ওয়াহিদ আলীর নাতি ইকবাল পুকুরঘাটে হাত-মুখ ধোয়ার সময় হাবিবের জুতা হারিয়ে যায়। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।

এরপর রাতের দিকে দুই পরিবারের সদস্যদের মধ্যে বিরোধ তীব্র আকার ধারণ করে এবং সংঘর্ষের ঘটনা ঘটে। ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই নিহত হন ওয়াহিদ আলী। সংঘর্ষে নারীসহ পাঁচজন আহত হয়েছেন।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের দ্রুত স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে প্রেরণ করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল হক জানান, “ঘটনার বিষয়টি তদন্তাধীন রয়েছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ পর্যন্ত কাউকে আটক করা হয়নি।”

স্থানীয়রা জানিয়েছেন, ছোট্ট বিষয়কে কেন্দ্র করে এমন দুঃখজনক ঘটনা ঘটে যাওয়ায় তারা চরমভাবে উদ্বিগ্ন। দ্রুত শান্তি প্রতিষ্ঠা ও বিচারের দাবি জানিয়েছেন তারা।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

নরসিংদীর মাধবদীতে চাঞ্চল্যকর খুন ও ডাকাতির রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৭

সুনামগঞ্জে প্রতিবেশী সংঘর্ষে বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, আহত ৫

আপডেটের সময়: ০৩:৩৯:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫