Dhaka ১২:০৬ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কুড়িগ্রামে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের দাবিতে জামায়াতের গণমিছিল নরসিংদীর মাধবদীতে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার সুনামগঞ্জে নারী ফুটবলার বনফুল বেগমকে হেনস্তা: এজাহারভুক্ত দুই আসামি গ্রেপ্তার লালমনিরহাটে জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জামায়াতের গণমিছিল অনুষ্ঠিত ছয় মাসে বিএনপি দলীয়করণ ও চাঁদাবাজিতে জড়িয়েছে: ব্রাহ্মণবাড়িয়ায় ডা. মাহমুদা মিতু খুলনা দাকোপে শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ গাছ বিতরণ নরসিংদীতে বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশনের জেলা কমিটি ঘোষণা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত বাণিজ্য মন্ত্রণালয়ের কমিটির সভাপতি শ্যামলকে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা রাজধানীর ভাটারা এলাকায় বিদেশি পিস্তল ও ২৫ চোরাই মোবাইলসহ ছিনতাইকারী গ্রেফতার ট্রলি ব্যাগে ৭৬ কেজি গাঁজা পাচার: র‍্যাবের হাতে আটক ২

নরসিংদীর মাধবদীতে অপহরণ: ৫ ঘণ্টায় শিশু উদ্ধার, গ্রেফতার ২

print news

এইচ এম জাকির হুসাইন: নরসিংদী◾

নরসিংদী জেলার মাধবদী থানা এলাকায় চার বছর বয়সী শিশু তানিশা তাসনিম অপহরণ হওয়ার পর মাত্র পাঁচ ঘণ্টার ব্যবধানে শিশুটিকে জীবিত উদ্ধার করেছে পুলিশ। অপহরণে জড়িত দুইজনকেও ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। পুলিশি এই তৎপরতায় এলাকাজুড়ে স্বস্তি ফিরে এসেছে।

শনিবার (২৪ মে) মাধবদী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩) অনুযায়ী একটি মামলা দায়ের করা হয় (মামলা নং-১৬)। অভিযোগে উল্লেখ করা হয়, শিশুটিকে অপহরণ করে মুক্তিপণ দাবি করা হয়েছিল।

মাধবদী থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলামের দিকনির্দেশনায় একটি বিশেষ টিম গঠন করা হয়। এসআই মোঃ আল আমিনের নেতৃত্বে এসআই মহরম আলী ও এসআই শুভ রাজবংশী তথ্যপ্রযুক্তি ব্যবহার করে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার উত্তর আজীবপুর, হিরাঝিল এলাকায় অভিযান চালায়। অভিযান শেষে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিশুটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয় এবং অপহরণে জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়।

অভিযানের সময় অপহরণকারীদের কাছ থেকে মুক্তিপণ দাবিতে ব্যবহৃত একটি লাল-কালো রঙের ওয়ালটন বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

উদ্ধার হওয়া শিশু তানিশা তাসনিমের বাড়ি চাঁদপুর জেলার কচুয়া থানার পূর্ব কালুচো এলাকায়। বর্তমানে সে তার পরিবারের সঙ্গে নরসিংদীর মাধবদীর কাঠালিয়ায় বসবাস করছিল।

গ্রেফতারকৃতদের নাম মোঃ আফছার ও ফাতেমা ওরফে ফারজানা। তারা দুজনেই চাঁদপুর জেলার কচুয়া উপজেলার বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত এখনও চলমান রয়েছে এবং এই অপহরণ চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনাকে ঘিরে নরসিংদীর সাধারণ মানুষের মাঝে পুলিশের প্রতি সন্তুষ্টি ও কৃতজ্ঞতা প্রকাশ পেয়েছে। সময়মতো পদক্ষেপ ও সফল অভিযানের মাধ্যমে শিশুটিকে জীবিত উদ্ধারের ঘটনায় নরসিংদী জেলা পুলিশ বাহিনী প্রশংসিত হচ্ছে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

কুড়িগ্রামে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের দাবিতে জামায়াতের গণমিছিল

নরসিংদীর মাধবদীতে অপহরণ: ৫ ঘণ্টায় শিশু উদ্ধার, গ্রেফতার ২

আপডেটের সময়: ০১:০৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫