
মোঃ নুরুজ্জামান আহমেদ,সদর (লালমনিরহাট) উপজেলা প্রতিনিধি: গত ২৪ মে, ২০২৫ খ্রিঃ তারিখ শনিবার লালমনিরহাট জেলায় স্থানীয় সরকার বিভাগ কর্তৃক সদর উপজেলা প্রশাসন ও কালীগঞ্জ উপজেলা প্রশাসন এর তত্বাবধানে পৃথক পৃথক উপজেলায় গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়।
উক্ত গ্রাম আদালত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র জেলা সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ তরিকুল ইসলাম মহোদয়।
লালমনিরহাট সদর উপজেলায় প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনোনীতা দাস, উপজেলা নির্বাহী অফিসার, সদর লালমনিরহাট।
এবং কালীগঞ্জ উপজেলায় প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোছাঃ জাকিয়া সুলতানা, উপজেলা নির্বাহী অফিসার, কালীগঞ্জ, লালমনিরহাট।
উক্ত গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণে আরো অংশগ্রহণ করেন লালমনিরহাট ও কালীগঞ্জ উপজেলাস্থ স্ব-স্ব ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ।
প্রতিবেদকের নাম 



















