
মোঃ মাসুদ রানা,স্টাফ রিপোর্টার: বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নে ভিজিএফ এর চাল কালোবাজারে বিক্রির সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সাজু মিয়াসহ আরও দুইজনকে অস্ত্রের মুখে জিম্মি করা হয়। এ ঘটনায় স্বেচ্ছাসেবক দলের কিচক ইউনিয়ন শাখার সভাপতি হাফিজ উদ্দিন ও যুবদলের রিপনকে বহিষ্কার করা হয়েছে।
ঘটনার বিবরণ অনুযায়ী, কিচক ইউনিয়ন পরিষদ থেকে ২০০ বস্তা ভিজিএফ চাল কালোবাজারে বিক্রি করা হচ্ছিল। সাংবাদিক সাজু মিয়া ও তৌহিদ মন্ডল সংবাদ সংগ্রহ করতে গেলে রিপনের নেতৃত্বে ২০-২৫ জন তাদের ঘিরে ফেলে এবং অস্ত্রের মুখে জিম্মি করে চেয়ারম্যান কার্যালয়ে আটকে রাখে। একই সময় সাংবাদিক আবু হাসানকেও মারধর করে গুরুতর আহত করা হয়।
খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার পর সাংবাদিকদের দায়ের করা মামলায় পুলিশ হাফিজ উদ্দিন ও সাবেক আওয়ামী লীগ নেতা শাহিনকে তাৎক্ষণিকভাবে আটক করেছে।
প্রতিবেদকের নাম 



















