Dhaka ১২:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নরসিংদীর মাধবদীতে চাঞ্চল্যকর খুন ও ডাকাতির রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৭ সুনামগঞ্জের ধোপাজান চলতি নদী রক্ষায় মানববন্ধন: অবৈধ বালু লুটপাট বন্ধ ও ইজারার দাবি ব্রাহ্মণবাড়িয়ায় মাদক কারবারিদের বাড়িতে লাল চিহ্ন দেওয়ার হুঁশিয়ারি জেলা পুলিশের ইউপি নির্বাচন, চেয়ারম্যান পদে আলোচনায় সিরাজগঞ্জের জামায়াত নেতা বুলবুল আহমাদ জুলাই অভ্যুত্থানে আহত আফজল হুসাইনের মানবসেবার স্বীকৃতি ও সরকারি চাকরির দাবি কালিয়াকৈরে উচ্ছেদ অভিযানের দুই বছর না পেরুতেই ফের বনভূমি দখল, উল্টো সাংবাদিকদের হুমকি বিএমএসএফ কক্সবাজার জেলা কমিটি গঠন: সভাপতি জসিম উদ্দিন, সম্পাদক নাজিম উদ্দীন নরসিংদীর পলাশে সরকারি সেবার মানোন্নয়নে জেলা প্রশাসকের বিশেষ দিকনির্দেশনা ঠাকুরগাঁওকে মাদকমুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর উত্তরা পশ্চিম থানার অভিযান, ১১ আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেফতার ৬

জয়পুরহাটে আক্কেলপুরে সড়ক দুর্ঘটনায় শিক্ষা অফিসে কর্মচারী নিহত

print news

রোকনুজ্জামান রুবেল,জয়পুরহাট জেলা  প্রতিনিধি: গতসোমবার (১৬  জুন ২০২৫ ইং) বেলা পৌনে ৩টার দিকে দাপ্তরিক কাজে জেলা প্রাথমিক  শিক্ষা অফিসে যাওয়ার সময় আক্কেলপুর-জয়পুরহাট সড়কের পূর্ব মাতাপুর (ভালকির ব্রিজ) নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

সড়ক দুর্ঘটনায় হোসেন আলী (৩৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি উপজেলা প্রাথমিক   শিক্ষা অফিসের ‘অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক’।

নিহত হোসেন আলী যশোর জেলার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী উপজেলা প্রাথমিক  শিক্ষা অফিসার  ইমরান হোসেন।

চকবিজলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশ্যপ্রহরী জাহিদ হাসান বলেন, ‘বিকেলে আমি আর হোসেন আলী দাপ্তরিক কাজে মোটরসাইকেলে জেলা প্রাথমিক  শিক্ষা অফিসে যাচ্ছিলাম। মোটরসাইকেলটি হোসেন আলী চালাচ্ছিলেন। পথে বৃষ্টি এলে আমরা নিরাপদ স্থানে কিছু সময় অপেক্ষা করি। এরপর বৃষ্টি থেমে গেলে মোটরসাইকেলে আবারও রওনা দিলে পূর্ব মাতাপুর (ভালকির ব্রিজ) নামক স্থানে সড়কের ওপর থাকা খড়ের গাদায় চাকা পিছলে মোটরসাইকেলটি সড়কের পাশে একটি গাছে ধাক্কা লাগে। এ সময় হোসেন আলীর মাথায় গুরুতর আঘাত লাগে। তখন আমি চেতন হারিয়ে ফেলি। পরে স্থানীয়দের সহযোগিতায় আমি হোসেন আলীকে একটি সিএনজি চালিত অটোরিকশায় জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়, অবস্থার অবনতি হলে চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ  হাসপাতালে পাঠানোর সময় তিনি মারা যান।’

সহকারী উপজেলা প্রাথমিক  শিক্ষা অফিসার  ইমরান হোসেন বলেন, ‘নিহত হোসেন আলী দাপ্তরিক কাজে জেলা শিক্ষা অফিসে যাচ্ছিলেন। পথে তিনি সড়ক দুর্ঘটনায় মারা যান। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে।’

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, ঘটনাস্থল আক্কেলপুর উপজেলার মধ্যে  থাকায় থানায় ওই ঘটনায় একটি ইউডি মামলা করা হবে। লাশ যেহেতু জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে আছে, সেহেতু নিহতের পরিবার সেখান থেকে আইনিপক্রিয়া  শেষে লাশ বাড়িতে নিয়ে যাবে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

নরসিংদীর মাধবদীতে চাঞ্চল্যকর খুন ও ডাকাতির রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৭

জয়পুরহাটে আক্কেলপুরে সড়ক দুর্ঘটনায় শিক্ষা অফিসে কর্মচারী নিহত

আপডেটের সময়: ১২:২৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫