Dhaka ০৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চিকিৎসাকেন্দ্রে ‘স্যার’ না বলে ‘ভাই’ ডাকায় চিকিৎসাসেবা না দেওয়ার অভিযোগ ঠাকুরগাঁওয়ে ৪ লাখ টাকার অবৈধ সার জব্দ, চালক ও হেলপারকে জরিমানা দায়িত্বশীলদের দক্ষতা বাড়াতে ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের কর্মশালা অনুষ্ঠিত সুনামগঞ্জের শান্তিগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রামুতে কাভার্ড ভ্যান-সিএনজি সংঘর্ষে উখিয়ার দুই বোনসহ নিহত ৩ হাওরের শিক্ষায় যুগান্তকারী বদল, আসছে নতুন পরিকল্পনা নরসিংদীর মাধবদী হাটে কোটি টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস, ৩ জনের জরিমানা কদমতলীতে আড়াই লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ২ কাফরুলে যুবদল কর্মী হত্যা, ৭ জন গ্রেফতার নরসিংদীতে বাসে অভিযান, দেড় হাজার ইয়াবাসহ নারী গ্রেপ্তার

ভারতের পাথরপ্রতিমায় ভয়াবহ বাইক দুর্ঘটনায় তিন জন নিহত

print news

সুজন চক্রবর্তী⬛ভারত প্রতিনিধি:

পশ্চিমবঙ্গের পাথরপ্রতিমায় শনিবার ভোর রাতে এক মর্মান্তিক বাইক দুর্ঘটনায় তিন জন নিহত ও এক জন গুরুতর আহত হয়েছেন। আহত যুবককে দ্রুত ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মৃতরা হলেন সুব্রত মন্ডল (২৪), দীপংকর মন্ডল (১৯) এবং মোস্তাকিন (৩২)। গুরুতর আহত যুবকের নাম সঞ্জয় মন্ডল (১৯)। প্রত্যেকে উত্তর ২৪ পরগনার বসিরহাট থানার রাঘবপুর এলাকার বাসিন্দা। তারা পাথরপ্রতিমায় এক ঠিকাদারের অধীনে গভীর নলকূপ বসানোর কাজে নিয়োজিত ছিলেন।

কাজ শেষে তারা রথের মেলা দেখতে গিয়ে বাড়ি ফিরছিলেন। ওই সময় পাথরপ্রতিমায় ভোর থেকেই বৃষ্টি হচ্ছিল। রামগঙ্গা গ্রাম পঞ্চায়েতের অর্জুন মোড় এলাকায় বাইক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে চারজনই রাস্তায় ছিটকে পড়ে এবং পাশের নর্দমায় পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা দুর্ঘটনার বিকট শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেন এবং পুলিশকে খবর দেন। পুলিশ আহত সঞ্জয়কে প্রথমে গদামথুরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন।

পাথরপ্রতিমা থানার পুলিশ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয় জনতা এবং পরিবারের সদস্যরা আহত যুবকের দ্রুত সুস্থতা কামনা করছেন।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

চিকিৎসাকেন্দ্রে ‘স্যার’ না বলে ‘ভাই’ ডাকায় চিকিৎসাসেবা না দেওয়ার অভিযোগ

ভারতের পাথরপ্রতিমায় ভয়াবহ বাইক দুর্ঘটনায় তিন জন নিহত

আপডেটের সময়: ০৭:১৯:০৩ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫