Dhaka ০৬:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চিকিৎসাকেন্দ্রে ‘স্যার’ না বলে ‘ভাই’ ডাকায় চিকিৎসাসেবা না দেওয়ার অভিযোগ ঠাকুরগাঁওয়ে ৪ লাখ টাকার অবৈধ সার জব্দ, চালক ও হেলপারকে জরিমানা দায়িত্বশীলদের দক্ষতা বাড়াতে ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের কর্মশালা অনুষ্ঠিত সুনামগঞ্জের শান্তিগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রামুতে কাভার্ড ভ্যান-সিএনজি সংঘর্ষে উখিয়ার দুই বোনসহ নিহত ৩ হাওরের শিক্ষায় যুগান্তকারী বদল, আসছে নতুন পরিকল্পনা নরসিংদীর মাধবদী হাটে কোটি টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস, ৩ জনের জরিমানা কদমতলীতে আড়াই লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ২ কাফরুলে যুবদল কর্মী হত্যা, ৭ জন গ্রেফতার নরসিংদীতে বাসে অভিযান, দেড় হাজার ইয়াবাসহ নারী গ্রেপ্তার

চিপসের লোভ দেখিয়ে শিশুকে ধ*র্ষণের চেষ্টা: আটক ১

print news

কুড়িগ্রামের রাজারহাটে ৬ বছর বয়সী এক শিশুকে চিপসের প্রলোভন দেখিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় এক মন্দির কমিটির সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি বাড়ির পাশে খেলাধুলা করছিল। এ সময় অভিযুক্ত ব্যক্তি তাকে চিপস কিনে দেওয়ার কথা বলে ডেকে নির্জন স্থানে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। শিশুটির চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
এ ঘটনায় শিশুটির পরিবার রাজারহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগ পাওয়ার পরপরই বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু হয়। ভুক্তভোগীর পরিবারের দায়ের করা মামলায় গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে।
ওসি আরও জানান, শিশুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। এই ন্যাক্কারজনক ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে এবং স্থানীয়রা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

চিকিৎসাকেন্দ্রে ‘স্যার’ না বলে ‘ভাই’ ডাকায় চিকিৎসাসেবা না দেওয়ার অভিযোগ

চিপসের লোভ দেখিয়ে শিশুকে ধ*র্ষণের চেষ্টা: আটক ১

আপডেটের সময়: ০৮:৪৫:৫১ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬