Dhaka ১০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে জুলাই শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন

45 / 100 SEO Score
print news

জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে নরসিংদীতে শহীদ জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বৈষম্যবিরোধী আন্দোলনে আত্মদানকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে স্থানীয় শহীদ স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই শ্রদ্ধা জানান।

সকাল থেকেই স্মৃতিস্তম্ভ চত্বরে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সর্বস্তরের মানুষের ঢল নামে। শ্রদ্ধা নিবেদন পর্বে উপস্থিত ছিলেন নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন, জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া, পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুকসহ জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন সর্বস্তরের মানুষ। এছাড়া নরসিংদী প্রেস ক্লাব, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠানের মধ্য দিয়ে জুলাই বিপ্লবের শহীদদের অসামান্য আত্মত্যাগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

নরসিংদীতে জুলাই শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন

আপডেটের সময়: ০৭:৪৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬