Dhaka ০৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে গণমিছিল

  • মোঃ আইয়ুব আলী |
  • আপডেটের সময়: ১০:৪৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • ১১৬ সময় দেখুন
print news

জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর ও গণহত্যার বিচার নিশ্চিত করার দাবিতে গাজীপুরের শ্রীপুরে গণমিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্যজোট। শনিবার (৪ জুলাই) বিকেলে শ্রীপুর চৌরাস্তা থেকে মিছিলটি শুরু হয়ে স্থানীয় রেলস্টেশন চত্বরে গিয়ে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক মোস্তাফিজুর রহমান খান অভিযোগ করেন, সরকার জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও কার্যত তা এড়িয়ে যাওয়ার পাঁয়তারা করছে। তিনি বলেন, “জনগণ গণভোটের মাধ্যমে যে প্রত্যাশা ব্যক্ত করেছে, তা উপেক্ষা করার কোনো সুযোগ নেই। অবিলম্বে জনগণের ম্যান্ডেট অনুযায়ী সনদ বাস্তবায়ন করতে হবে।”
বিচারহীনতার সংস্কৃতির সমালোচনা করে তিনি আরও বলেন, “গণহত্যার সাথে জড়িতদের দ্রুত ও নিরপেক্ষ বিচার নিশ্চিত না করলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা সম্ভব নয়। জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে দেশের সব গণতান্ত্রিক শক্তিকে আজ ঐক্যবদ্ধ হতে হবে।”
উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে এবং পৌর জামায়াতের সেক্রেটারি মো. আবুল হোসাইনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদ এবং অধ্যাপক ড. মো. হারুন অর রশিদ মোল্লা। বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে গণমিছিল

আপডেটের সময়: ১০:৪৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬