Dhaka ১০:৫৯ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কুড়িগ্রামে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের দাবিতে জামায়াতের গণমিছিল নরসিংদীর মাধবদীতে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার সুনামগঞ্জে নারী ফুটবলার বনফুল বেগমকে হেনস্তা: এজাহারভুক্ত দুই আসামি গ্রেপ্তার লালমনিরহাটে জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জামায়াতের গণমিছিল অনুষ্ঠিত ছয় মাসে বিএনপি দলীয়করণ ও চাঁদাবাজিতে জড়িয়েছে: ব্রাহ্মণবাড়িয়ায় ডা. মাহমুদা মিতু খুলনা দাকোপে শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ গাছ বিতরণ নরসিংদীতে বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশনের জেলা কমিটি ঘোষণা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত বাণিজ্য মন্ত্রণালয়ের কমিটির সভাপতি শ্যামলকে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা রাজধানীর ভাটারা এলাকায় বিদেশি পিস্তল ও ২৫ চোরাই মোবাইলসহ ছিনতাইকারী গ্রেফতার ট্রলি ব্যাগে ৭৬ কেজি গাঁজা পাচার: র‍্যাবের হাতে আটক ২

নরসিংদীর মাধবদীতে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার

57 / 100 SEO Score
print news

নরসিংদী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) ভোর সাড়ে চারটায় নরসিংদী জেলার মাধবদী থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মোঃ মেহেদী হাসান (২৮), মোঃ জহিরুল ইসলাম (৩৩) এবং ইমরান (২২)। তাদের সবার বাড়ি নরসিংদীর মাধবদী থানার বিভিন্ন এলাকায়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি টিম মাধবদীতে বিশেষ অভিযান পরিচালনা করে। দীর্ঘ দিন ধরে এই চক্রটি নরসিংদীসহ আশপাশের বিভিন্ন জেলায় মোটরসাইকেল চুরি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। গ্রেফতারকৃতদের মধ্যে মোঃ মেহেদী হাসান, মোঃ জহিরুল ইসলাম ও ইমরানের বিরুদ্ধে পূর্বে একাধিক চুরির মামলা রয়েছে। এছাড়া মোঃ জহিরুল ইসলামের বিরুদ্ধে একটি মাদক মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।

অভিযান পরিচালনাকারী ডিবি পুলিশের দলে ছিলেন এসআই জামিরুল ইসলাম, এএসআই তারেক হাসান, কনস্টেবল আব্দুস সোবহান এবং কনস্টেবল মোজাম্মেল হক।

নরসিংদী জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে ডিবির এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

কুড়িগ্রামে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের দাবিতে জামায়াতের গণমিছিল

নরসিংদীর মাধবদীতে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার

আপডেটের সময়: ০৯:৫৩:৪২ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬