Dhaka ০৯:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নরসিংদীর মাধবদীতে চাঞ্চল্যকর খুন ও ডাকাতির রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৭ সুনামগঞ্জের ধোপাজান চলতি নদী রক্ষায় মানববন্ধন: অবৈধ বালু লুটপাট বন্ধ ও ইজারার দাবি ব্রাহ্মণবাড়িয়ায় মাদক কারবারিদের বাড়িতে লাল চিহ্ন দেওয়ার হুঁশিয়ারি জেলা পুলিশের ইউপি নির্বাচন, চেয়ারম্যান পদে আলোচনায় সিরাজগঞ্জের জামায়াত নেতা বুলবুল আহমাদ জুলাই অভ্যুত্থানে আহত আফজল হুসাইনের মানবসেবার স্বীকৃতি ও সরকারি চাকরির দাবি কালিয়াকৈরে উচ্ছেদ অভিযানের দুই বছর না পেরুতেই ফের বনভূমি দখল, উল্টো সাংবাদিকদের হুমকি বিএমএসএফ কক্সবাজার জেলা কমিটি গঠন: সভাপতি জসিম উদ্দিন, সম্পাদক নাজিম উদ্দীন নরসিংদীর পলাশে সরকারি সেবার মানোন্নয়নে জেলা প্রশাসকের বিশেষ দিকনির্দেশনা ঠাকুরগাঁওকে মাদকমুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর উত্তরা পশ্চিম থানার অভিযান, ১১ আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেফতার ৬

দেশে আসেনি পণ্য রপ্তানির ১২০০কোটি ডলার

  • আরমান হোসেন খান
  • আপডেটের সময়: ০৯:২৮:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩
  • ৬২৭ সময় দেখুন
print news

আরমান হোসেন খান,ধামরাই (ঢাকা): ২০২২-২৩ অর্থবছরে পণ্য রপ্তানির ১ হাজার ১৯৯ কোটি বা প্রায় ১২ বিলিয়ন ডলার দেশে আসেনি। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ১ লাখ ৩২ হাজার ১৮৯ কোটি টাকা ( ১ ডলার = ১১০.২৫ টাকা )। আর সেবা রফতানির ৯ কোটি ডলার বা ৯৯২ কোটি টাকাও দেশে আসেনি। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
বিবিও ওই প্রতিবেদন অনুযায়ী , ২০২১-২২ অর্থবছরের তুলনায় বিদায়ী ২০২২-২৩ অর্থবছরে পণ্য রফতানি বাবদ ৩ কোটি মার্কিন ডলার কম এসেছে। যদিও রফতানি বেড়েছিল ৩৪৮ কোটি ডলার।
রফতানি উন্নয়ন ব্যুরো ( ইপিবি) দেশের পণ্য ও সেবা রফতানির পরিসংখ্যান আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করে। তাদের তথ্যানুযায়ী, ২০২২-২৩ অর্থবছরে ৫ হাজার ৫৫৬ কোটি ডলারের পণ্য রফতানি হয়। এর মধ্যে ৪ হাজার ৩৫৭ কোটি ডলারের রফতানি আয় দেশে এসেছে বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ব্যাংক। তার মানে ওই অর্থবছরের রফতানির ১ হাজার ১৯৯ কোটি ডলার দেশে আসেনি।

দেশের পণ্য রফতানির ৮৪ শতাংশ তৈরি পোশাক থেকে আসে। ইপিবির তথ্যানুযায়ী, গত অর্থবছরে ৪ হাজার ৬৯৯ কোটি ডলারের তৈরি পোশাক রফতানি হয়। তবে কেন্দ্রীয় ব্যাংক বলছে, তৈরি পোশাক রফতানি থেকে গত অর্থবছরে ৩ হাজার ৬৯৫ কোটি ডলার দেশে এসেছে। অর্থাৎ গত অর্থবছরে তৈরি পোশাক রফতানির ১ হাজার ৪ কোটি ডলার গত জুন পর্যন্ত দেশে আসেনি।
একইভাবে ২০২২-২৩ অর্থবছরে ৯১ কোটি ডলারের পাট ও পাটজাত পণ্য রফতানি হলেও দেশে এসেছে ৯১ কোটি ৫০ লাখ ডলার। চামড়া ও চামড়াজাত পণ্যের ১২২ কোটি ডলারের রফতানির মধ্যে দেশে ফিরেছে ১৩১ কোটি ডলার। আবার ১১০ কোটি ডলারের হোম টেক্সটাইল পণ্য রফতানি হলেও দেশে এসেছে ৭৩ কোটি ডলার।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

নরসিংদীর মাধবদীতে চাঞ্চল্যকর খুন ও ডাকাতির রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৭

দেশে আসেনি পণ্য রপ্তানির ১২০০কোটি ডলার

আপডেটের সময়: ০৯:২৮:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩