Dhaka ১০:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নরসিংদীর মাধবদীতে চাঞ্চল্যকর খুন ও ডাকাতির রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৭ সুনামগঞ্জের ধোপাজান চলতি নদী রক্ষায় মানববন্ধন: অবৈধ বালু লুটপাট বন্ধ ও ইজারার দাবি ব্রাহ্মণবাড়িয়ায় মাদক কারবারিদের বাড়িতে লাল চিহ্ন দেওয়ার হুঁশিয়ারি জেলা পুলিশের ইউপি নির্বাচন, চেয়ারম্যান পদে আলোচনায় সিরাজগঞ্জের জামায়াত নেতা বুলবুল আহমাদ জুলাই অভ্যুত্থানে আহত আফজল হুসাইনের মানবসেবার স্বীকৃতি ও সরকারি চাকরির দাবি কালিয়াকৈরে উচ্ছেদ অভিযানের দুই বছর না পেরুতেই ফের বনভূমি দখল, উল্টো সাংবাদিকদের হুমকি বিএমএসএফ কক্সবাজার জেলা কমিটি গঠন: সভাপতি জসিম উদ্দিন, সম্পাদক নাজিম উদ্দীন নরসিংদীর পলাশে সরকারি সেবার মানোন্নয়নে জেলা প্রশাসকের বিশেষ দিকনির্দেশনা ঠাকুরগাঁওকে মাদকমুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর উত্তরা পশ্চিম থানার অভিযান, ১১ আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেফতার ৬

বগুড়ার শেরপুরে হত্যার উদ্দেশ্যে গভীর রাতে সাংবাদিকের উপর হামলা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:১৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪
  • ৩৯৬ সময় দেখুন
print news

মেহেদি হাসান পলাশ,স্টাফ রির্পোটার:বগুড়ার শেরপুরে গভীর রাতে বাড়িতে ঢুকে আনন্দ টিভির বগুড়া জেলা প্রতিনিধি বাঁধন কর্মকার কৃষ্ণকে আহত করেছে এক দুর্বৃত্ত। আজ ৯ জানুয়ারী (মঙ্গলবার) রাত আড়াইটার দিকে পৌর শহরের গোসাইপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় দুপুরে শেরপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগসূত্রে জানা যায়, আনন্দ টিভির বগুড়া জেলা প্রতিনিধি বাঁধন কর্মকার কৃষ্ণ তার বাড়ির নির্মাণ কাজ শুরু করেছেন। মঙ্গলবার রাত আড়াই টার দিকে তার বাড়িতে বালু সরবরাহ করতে একটি ট্রাক আসে। এ সময় তিনি বাড়ি থেকে বের হয়ে মেইন গেইটে তালা দিয়ে বালু নামানোর স্থান দেখাতে যান। ৫ থেকে ৭ মিনিট পর আবার বাড়িতে ফিরে তিনি তার বাড়ির প্রধান ফটক খোলা দেখতে পেয়ে তার সন্দেহ হয়। শোবার ঘরে ঢুকে তিনি আনুমানিক ৩০ বছর বয়সী এক যুবককে দেখতে পান। বাঁধনের উপস্থিতি টের পেয়েই ওই যুবক বাঁধনকে লোহার রড দিয়ে এলোপাথারী আঘাত করতে থাকে। এক পর্যায়ে তাকে টেনে হিঁচড়ে বাইরে বের করার চেষ্টা করেন। তার চিৎকারে বাড়ির ও আশেপাশের লোকজন এগিয়ে এলে যুবকটি পালিয়ে যান।

এ বিষয়ে বাঁধন কর্মকার কৃষ্ণ বলেন, ‘অজ্ঞাত ওই ব্যাক্তি আমার ঘরে রাখা ১০ হাজার টাকা ও কিছু ইলেক্ট্রনিক্স ডিভাইস নিয়ে গেছে। তবে তাকে আমার চোর মনে হয়নি। চোর হলে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করত। কিন্তু, সে আমাকে উপর্যুপুরি আঘাত করে গুরুতর আহত করেছ। এছাড়াও সে আমাকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। এ থেকে বোঝা যায়, আমাকে হত্যার উদ্দেশ্যেই এই হামলা করা হয়ে থাকতে পারে। রাত গভীর হওয়ায় প্রথমে বাড়িতে প্রাথমিক চিকিৎসা নিয়েছি। পরে সকালে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হই।’

এ বিষয়ে শেরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাজিদ হাসান সিদ্দিকী লিঙ্কন জানান, ‘ভুক্তভোগীকে জরুরী বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে। তার বাম পায়ের গোড়ালির হাড় ফেটে গেছে ও ডান পায়ের গোড়ালিও ফুলে গেছে। এছাড়া তার দুই হাঁটু, কনুই, মাথা সহ সারা শরীরে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।

অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল করিম রেজা বলেন, ‘অভিযোগ পাওয়ার পর থেকেই আমরা অজ্ঞাত ওই ব্যাক্তিকে সনাক্ত করার চেষ্টায় আছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করতে আমাদের কার্যক্রম অব্যাহত আছে।’

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

নরসিংদীর মাধবদীতে চাঞ্চল্যকর খুন ও ডাকাতির রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৭

বগুড়ার শেরপুরে হত্যার উদ্দেশ্যে গভীর রাতে সাংবাদিকের উপর হামলা

আপডেটের সময়: ১০:১৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪