Dhaka ০৯:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে জিংক সমৃদ্ধ খাদ্যাভ্যাস গড়ার লক্ষ্যে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত কক্সবাজারের রামুতে আগামীকাল ‘ওয়াক ফর জাস্টিস, এগেইনস্ট ফ্যাসিজম’ পদযাত্রা কুড়িগ্রামে সাংবাদিক জুবায়েরের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের আইনের আওতার দাবি সুনামগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার প্রধানমন্ত্রীর অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ ও শাস্তির দাবি বগুড়ার শাজাহানপুরে নদী থেকে নিখোঁজ ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার ২০ হাজার অবৈধ অটোরিকশার দখলে ব্রাহ্মণবাড়িয়া শহর, প্রশাসনিক ঠেলাঠেলিতে স্থবির জনজীবন নওগাঁর রাণীনগরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত: শহীদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা খুলনার দাকোপে প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নরসিংদীতে যথাযথ মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

কুড়িগ্রামে সাংবাদিক জুবায়েরের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের আইনের আওতার দাবি

50 / 100 SEO Score
print news

জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের সময় পেশাগত দায়িত্ব পালনকালে কুড়িগ্রামে স্টার নিউজের জেলা প্রতিনিধি মুহাম্মদ জুবাইরের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা। হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান সরকার গণমাধ্যমকে একটি স্বাধীন পেশা হিসেবে স্বীকৃতি দিলেও মাঠপর্যায়ে স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা বাধার সম্মুখীন হচ্ছেন। পেশাগত দায়িত্ব পালনকালে ডেকে নিয়ে সন্ত্রাসী কায়দায় এ ধরনের ন্যাক্কারজনক হামলা শুধু একজন সাংবাদিকের ওপর আক্রমণ নয়, বরং স্বাধীন গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি হস্তক্ষেপ। অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজ খন্দকার টিউটরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক আরিফুল ইসলাম রিগ্যান, কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের সদস্য সচিব ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি মনোয়ার হোসেন লিটন, ইউনাইটেড প্রেসক্লাব-কুড়িগ্রামের আহ্বায়ক ও চ্যানেল ওয়ানের জেলা প্রতিনিধি রাশেদুল ইসলাম রাশেদ, ইন্ডিপেনডেন্ট ও আগামীর সময়ের জেলা প্রতিনিধি তামজিদ হাসান তুরাগ এবং সমকালের জেলা প্রতিনিধি সুজন মোহন্তসহ অন্যান্য গণমাধ্যমকর্মীরা।

উল্লেখ্য, গতকাল জুলাই গণঅভ্যুত্থান দিবস চলাকালীন পেশাগত দায়িত্ব পালনের সময় বিএনপির কিছু কর্মী স্টার নিউজের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি মুহাম্মদ জুবাইরকে ডেকে নিয়ে অতর্কিতভাবে হামলা চালান বলে অভিযোগ উঠেছে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে জিংক সমৃদ্ধ খাদ্যাভ্যাস গড়ার লক্ষ্যে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

কুড়িগ্রামে সাংবাদিক জুবায়েরের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের আইনের আওতার দাবি

আপডেটের সময়: ০৮:০৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬