Dhaka ১১:৫২ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

সহকর্মীদের সঙ্গে সম্পর্ক মজবুত করতে যা করবেন..

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:৪৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
  • ৬২৪ সময় দেখুন
print news

◼️মাহবুব আলম–কাফরুল

অফিসকে একটি পরিবার বা সংসারের মতো ভাবা যায় যেখানে মাঝে মাঝে দ্বন্দ্ব ও মনোমালিন্য তৈরি হয়। তবে অফিসের মানসিক চাপ কমাতে এবং কাজের পরিবেশ উন্নত করতে সহকর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক রাখা খুব জরুরি।

শুধুমাত্র শক্তিশালী সহযোগী তৈরি করাই নয়, সফল ও আত্মবিশ্বাসী কর্মী হতে ভালো সহকর্মী হওয়া অপরিহার্য। গবেষণা প্রমাণ করেছে, যারা অফিসে ভালো বন্ধু ও সহকর্মী হয়ে উঠেন তাদের উৎপাদনক্ষমতা অন্যদের তুলনায় বেশি থাকে। কারণ সহকর্মীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক মানসিক চাপ কমাতে সাহায্য করে।

তবে সবার প্রিয় হওয়া সহজ নয়। অধিকাংশ কর্মী অফিসে আনুষ্ঠানিক সম্পর্ক রাখতে চান এবং খুব বেশি ঘনিষ্ঠ হতে কিছুটা ভীতিও অনুভব করেন। এসব পরিস্থিতিতেও ভালো সহকর্মী হওয়ার কিছু কৌশল রয়েছে।

সহকর্মীদের আগ্রহের বিষয় জানুন:

অফিসের বাইরে সহকর্মীরা কী করেন, কখনো জানার চেষ্টা করুন। সহকর্মীর সঙ্গে চা-কফির সময় জানতে পারেন, তিনি ছুটিতে কী করতে পছন্দ করেন বা বাসায় কীভাবে সময় কাটান। এতে সম্পর্ক আরও ভালো হয়।

দ্বন্দ্বমূলক বিষয় এড়িয়ে চলুন:

অফিসের রাজনীতি অনেক সময় সহকর্মীদের মধ্যে বৈষম্য ও অবিশ্বাসের কারণ হয়। তাই চেষ্টা করুন দ্বন্দ্ব সৃষ্টি করে এমন বিষয় থেকে দূরে থাকতে। বদলে এমন বিষয় আলোচনা করুন যা শান্তি ও সৌহার্দ্য বজায় রাখে, যেমন ভালো বই, গান ইত্যাদি।

সদা হাসিখুশি থাকুন:

সহকর্মীদের সঙ্গে হাসিমুখে কথা বলুন। অফিসে এসে ‘শুভ সকাল’ এবং যাওয়ার সময় সুন্দর করে বিদায় জানান। এই সাধারণ শিষ্টাচার আপনার প্রতি তাদের ধারণা বদলাতে সাহায্য করে এবং সম্পর্ক সুন্দর রাখে।

মনোযোগ দিয়ে শুনুন:

প্রত্যেকের মতামত আলাদা এবং সেগুলো প্রকাশের অধিকার রয়েছে। অন্যের কথা মনোযোগ দিয়ে শুনুন যেন তারা অনুভব করেন যে আপনি তাদের গুরুত্ব দিচ্ছেন। নিজের কথা বলার থেকে বেশি শুনুন।

মোট কথা, নিজের মতো থাকুন এবং ভালো ব্যবহার করুন। সহকর্মীরা তখনই আপনার পাশে থাকবেন যখন আপনি নিজেকে সৎ ও আসল মানুষ হিসেবে উপস্থাপন করতে পারবেন।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

সহকর্মীদের সঙ্গে সম্পর্ক মজবুত করতে যা করবেন..

আপডেটের সময়: ০৮:৪৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫