Dhaka ০৯:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে জিংক সমৃদ্ধ খাদ্যাভ্যাস গড়ার লক্ষ্যে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত কক্সবাজারের রামুতে আগামীকাল ‘ওয়াক ফর জাস্টিস, এগেইনস্ট ফ্যাসিজম’ পদযাত্রা কুড়িগ্রামে সাংবাদিক জুবায়েরের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের আইনের আওতার দাবি সুনামগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার প্রধানমন্ত্রীর অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ ও শাস্তির দাবি বগুড়ার শাজাহানপুরে নদী থেকে নিখোঁজ ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার ২০ হাজার অবৈধ অটোরিকশার দখলে ব্রাহ্মণবাড়িয়া শহর, প্রশাসনিক ঠেলাঠেলিতে স্থবির জনজীবন নওগাঁর রাণীনগরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত: শহীদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা খুলনার দাকোপে প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নরসিংদীতে যথাযথ মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

কক্সবাজারের রামুতে আগামীকাল ‘ওয়াক ফর জাস্টিস, এগেইনস্ট ফ্যাসিজম’ পদযাত্রা

59 / 100 SEO Score
print news

ন্যায়বিচার প্রতিষ্ঠা, মানবিক মূল্যবোধ রক্ষা এবং নাগরিক সচেতনতা আরও শাণিত করার প্রত্যয়ে কক্সবাজারের রামুতে আগামীকাল ৭ আগস্ট ২০২৬ (শুক্রবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে “Walk for Justice, Against Fascism” (ন্যায়বিচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে পদযাত্রা) শীর্ষক বিশেষ পদযাত্রা ও রান কর্মসূচি।

“অমর ৩৬ জুলাই”-এর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিকে ঘিরে স্থানীয় তরুণ ও সচেতন মহলে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে।

আয়োজক কমিটির দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৫:৩০টায় নির্ধারিত স্থানে অংশগ্রহণকারীদের সমবেত হওয়ার মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হবে। এরপর সকাল ৫:৫০টায় সংক্ষিপ্ত উদ্বোধনী বক্তব্য ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হবে। নির্ধারিত প্রস্তুতি শেষে সকাল ৬:০০টায় আনুষ্ঠানিকভাবে মূল পদযাত্রা ও রান শুরু হবে।

নির্ধারিত রুট সম্পর্কে আয়োজকরা জানান, অংশগ্রহণকারীরা রামুর চৌমুহনী থেকে শুরু করে ফরেস্ট অফিস হয়ে পুনরায় চৌমুহনী চত্বর পর্যন্ত রুটটি অতিক্রম করবেন। কর্মসূচিটি সফল ও সুশৃঙ্খল করতে সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

পদযাত্রা ও রান শেষে সংক্ষিপ্ত সমাপনী বক্তব্য, অংশগ্রহণকারীদের মাঝে সম্মাননা স্মারক প্রদান, বিশেষ ফটোসেশন এবং পরিশেষে ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে এই আয়োজনের সমাপ্তি টানা হবে।

এদিকে, দেশের বর্তমান প্রেক্ষাপটে ন্যায়বিচার, মানবিক মর্যাদা এবং গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী সর্বস্তরের জনগণকে দলমত নির্বিশেষে এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার জন্য আন্তরিক আহ্বান জানিয়েছেন আয়োজকরা।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে জিংক সমৃদ্ধ খাদ্যাভ্যাস গড়ার লক্ষ্যে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

কক্সবাজারের রামুতে আগামীকাল ‘ওয়াক ফর জাস্টিস, এগেইনস্ট ফ্যাসিজম’ পদযাত্রা

আপডেটের সময়: ০৯:১০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬