Dhaka ০৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে সেলিম হত্যা মামলার প্রধান আসামিসহ ৮ জন পঞ্চগড় থেকে গ্রেফতার চিকিৎসাকেন্দ্রে ‘স্যার’ না বলে ‘ভাই’ ডাকায় চিকিৎসাসেবা না দেওয়ার অভিযোগ ঠাকুরগাঁওয়ে ৪ লাখ টাকার অবৈধ সার জব্দ, চালক ও হেলপারকে জরিমানা দায়িত্বশীলদের দক্ষতা বাড়াতে ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের কর্মশালা অনুষ্ঠিত সুনামগঞ্জের শান্তিগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রামুতে কাভার্ড ভ্যান-সিএনজি সংঘর্ষে উখিয়ার দুই বোনসহ নিহত ৩ হাওরের শিক্ষায় যুগান্তকারী বদল, আসছে নতুন পরিকল্পনা নরসিংদীর মাধবদী হাটে কোটি টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস, ৩ জনের জরিমানা কদমতলীতে আড়াই লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ২ কাফরুলে যুবদল কর্মী হত্যা, ৭ জন গ্রেফতার

আমতলীতে পূজা মন্ডপ পরিদর্শন করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক সালমা সিদ্দিকা

print news

মোঃ মিরাজুল ইসলাম মিরাজ,আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলীতে পূজা মন্ডপ পরিদর্শন করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক (সিএইচটি- অপস্) সালমা সিদ্দিকা।

তিনি শনিবার দুপুর ৩ টায় উপজেলার পৌরসভার ৭নং ওয়ার্ড শ্রী শ্রী রাধা কৃষ্ণের মন্দিরে সরজমিনে পরিদর্শনকালে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও মতবিনিময় করেন। পরে পূজা পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে নিরাপত্তার বিষয়ে খোঁজ-খবর নেন।

পূজা মন্ডপ পরিদর্শনকালীন উপস্থিত ছিলেন, পটুয়াখালী ২২ আনসার ব্যাটালিয়ন এর অধিনায়ক সদন চাকমা, বরিশালের জেলা কমান্ড্যানট এস এম মুজিবুল হক পাভেল, আমতলী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত), মোঃ মাহবুব, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ সাইদুর রহমান, প্রচার সম্পাদক আল জাবের।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক (সিএইচটি- অপস্) সালমা সিদ্দিকা বলেন, আমরা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে সারাদেশের ৩২ হাজারের উপরে পূজা মন্ডপে ২ লাখ ১২ হাজারের বেশি আনসার সদস্য মোতায়েন করেছি। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মহোদয়ের পক্ষ হতে আমরা পূজামণ্ডপসমূহ পরিদর্শন করছি। আশা করছি যে, সুশৃঙ্খলভাবে ও আনুষ্ঠানিকতার মধ্যে পূজা সম্পন্ন করতে পারবে। এজন্য আমাদের উপর যে দায়িত্ব অর্পিত হয়েছে সে দায়িত্ব যথাযথভাবে পালন হচ্ছে কিনা তা দেখতে আমরা এসেছি এবং আশা করছি। আগামী ২৪ তারিখে সুন্দরভাবে ভাবে ও আনুষ্ঠানিকভাবে পূজা সম্পন্ন হবে।

আমতলী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ মাহবুব বলেন , অত্যন্ত সু-শৃঙ্খল ও সুন্দর ভাবে পূজা উদযাপন হচ্ছে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা ২৪ ঘন্টা মন্ডপে দায়িত্ব পালন করছেন। সরকারের নির্দেশনা অনুযায়ী উপজেলা প্রশাসনের সাথে সমন্বয়পূর্বক পূজামন্ডপের নিরাপত্তায় আমরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করে যাচ্ছি।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

সুনামগঞ্জের জগন্নাথপুরে সেলিম হত্যা মামলার প্রধান আসামিসহ ৮ জন পঞ্চগড় থেকে গ্রেফতার

আমতলীতে পূজা মন্ডপ পরিদর্শন করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক সালমা সিদ্দিকা

আপডেটের সময়: ০৯:৫০:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩