Dhaka ০৩:১৪ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কাশবনের সৌন্দর্যে মেতেছেন গ্রাম বাংলার হাজারো প্রকৃতি প্রেমিরা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:১৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩
  • ৪৮৩ সময় দেখুন
print news

মাহদি হাসান,নকলা প্রতিনিধিঃ শেরপুর জেলাধীন নকলা উপজেলায় নারায়ণখোলা ব্রক্ষ্মপুত্রের নদের শিকদার পাড়া ঘাট সহ আশপাশ অঞ্চল ছেয়ে গেছে কাশফুলে।
সরেজমিনে গিয়ে দেখা যায়  উপজেলার  নদ-নদীর পাড়জুড়ে সাদা মেঘ যেন মাটি স্পর্শ করছে। বাতাসে ঢেউ তুলছে কাশফুল। নদ-নদীর দুই পাড়ের দীর্ঘ এলাকা শুধু কাশফুলের শুভ্রতা।  

এদিকে কাশফুলের সৌন্দর্য উপভোগ করতে এই সময়ে অনেকেই ঘুরতে আসে নদীর পাড়ে। কাশফুলের সঙ্গে ছবি তুলতে ব্যস্ত সময় কাটাতে দেখা যায় অনেককেই।  

উপজেলার ব্রক্ষ্মপুত্র নদের তীরবর্তী এলাকার বাসিন্দা মোঃ শাহাদাত হোসেন বলেন, প্রতিবছর শরতে আমাদের এই নদীর পাড়ে প্রচুর কাশফুল ফোটে। কাশফুলের সাদা রঙে চারপাশ ছেয়ে যায়। চমৎকার লাগে দেখতে। নদীর পাড়ে অনেক লোকজন আসে ঘুরতে।

তিনি আরও বলেন, প্রকৃতির সৌন্দর্যের কোনো তুলনা হয় না। এই কাশফুল প্রকৃতির বুকে ভিন্ন রকম সৌন্দর্য এনে দেয়। কাশফুল দেখলেই বোঝা যায় শরত এসেছে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

কাশবনের সৌন্দর্যে মেতেছেন গ্রাম বাংলার হাজারো প্রকৃতি প্রেমিরা

আপডেটের সময়: ০৭:১৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩