Dhaka ০৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে সেলিম হত্যা মামলার প্রধান আসামিসহ ৮ জন পঞ্চগড় থেকে গ্রেফতার চিকিৎসাকেন্দ্রে ‘স্যার’ না বলে ‘ভাই’ ডাকায় চিকিৎসাসেবা না দেওয়ার অভিযোগ ঠাকুরগাঁওয়ে ৪ লাখ টাকার অবৈধ সার জব্দ, চালক ও হেলপারকে জরিমানা দায়িত্বশীলদের দক্ষতা বাড়াতে ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের কর্মশালা অনুষ্ঠিত সুনামগঞ্জের শান্তিগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রামুতে কাভার্ড ভ্যান-সিএনজি সংঘর্ষে উখিয়ার দুই বোনসহ নিহত ৩ হাওরের শিক্ষায় যুগান্তকারী বদল, আসছে নতুন পরিকল্পনা নরসিংদীর মাধবদী হাটে কোটি টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস, ৩ জনের জরিমানা কদমতলীতে আড়াই লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ২ কাফরুলে যুবদল কর্মী হত্যা, ৭ জন গ্রেফতার

নকলায় ডা: কে জামান বিএসএনবি চক্ষু হাসপাতালে চক্ষু পরিচর্যা কর্মশালা অনুষ্ঠিত

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:০১:২০ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩
  • ৩৩১ সময় দেখুন
print news

নকলা প্রতিনিধি: শেরপুরের নকলায় ডাক্তার কে. জামান বিএনএসবি চক্ষু হাসপাতালের জেলা সমন্বিত চক্ষু পরিচর্যা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫ অক্টোবর) সকালে ডা. কে জামান বিএসএনবি আই হাসপাতাল ময়মনসিংহ কর্তৃক পরিচালিত নকলা শাখা (পিসি)-তে “দৃষ্টি সবার অধিকার” ও “আপনার চোখ আপনার মনের জানালা” এমন কিছু উক্তির প্রতি দৃঢ় বিশ্বাস রেখে ৩ ঘন্টা ব্যাপী এ কর্মসূচী চলে।

ডাক্তার কে. জামান বিএনএসবি চক্ষু হাসপাতালের জেলা সমন্বয়কারী গোলাম জাকারিয়া-এঁর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও নকলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন।

নকলা চক্ষু হাসপাতালের (পিসি) ইনচার্জ মো. নাজমুস সাকিবের সঞ্চালনায় কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- ডাক্তার কে. জামান বিএনএসবি চক্ষু হাসপাতালের সহকারী অধ্যাপক ও কোর্স সমন্বয়ক ডা: এম.এ কুদ্দুস (জাহিদ), নকলা চক্ষু হাসপাতাল (পিসি)’র পরিচালনা পরিষদের সদস্য জাহাঙ্গীর আলম প্রমুখ।

বক্তারা জানান, নকলার কৃতি সন্তান ডাক্তার কে. জামান কর্তৃক প্রতিষ্ঠিত ডাক্তার কে. জামান বিএনএসবি চক্ষু হাসপাতালের কার্যক্রম দেশ ছাড়িয়ে বিদেশেও সুনামের সহিত চালিয়ে আসছে। তাছাড়া জনস্বার্থে প্রতিষ্ঠিত করা এই চক্ষু হাসপাতালের বিভিন্ন সুবিধা সমূহ সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করেন বক্তারা।

কর্মশালায় পৌরসভার কাউন্সিলরগন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, বিভিন্ন মসজিদের ইমাম-মোয়াজ্জিন, সাংবাদিক ও সমাজকর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার ৩৫ জন সুশীল ব্যক্তি অংশ গ্রহন করেন।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

সুনামগঞ্জের জগন্নাথপুরে সেলিম হত্যা মামলার প্রধান আসামিসহ ৮ জন পঞ্চগড় থেকে গ্রেফতার

নকলায় ডা: কে জামান বিএসএনবি চক্ষু হাসপাতালে চক্ষু পরিচর্যা কর্মশালা অনুষ্ঠিত

আপডেটের সময়: ০৮:০১:২০ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩