Dhaka ০১:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নরসিংদীর মাধবদীতে চাঞ্চল্যকর খুন ও ডাকাতির রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৭ সুনামগঞ্জের ধোপাজান চলতি নদী রক্ষায় মানববন্ধন: অবৈধ বালু লুটপাট বন্ধ ও ইজারার দাবি ব্রাহ্মণবাড়িয়ায় মাদক কারবারিদের বাড়িতে লাল চিহ্ন দেওয়ার হুঁশিয়ারি জেলা পুলিশের ইউপি নির্বাচন, চেয়ারম্যান পদে আলোচনায় সিরাজগঞ্জের জামায়াত নেতা বুলবুল আহমাদ জুলাই অভ্যুত্থানে আহত আফজল হুসাইনের মানবসেবার স্বীকৃতি ও সরকারি চাকরির দাবি কালিয়াকৈরে উচ্ছেদ অভিযানের দুই বছর না পেরুতেই ফের বনভূমি দখল, উল্টো সাংবাদিকদের হুমকি বিএমএসএফ কক্সবাজার জেলা কমিটি গঠন: সভাপতি জসিম উদ্দিন, সম্পাদক নাজিম উদ্দীন নরসিংদীর পলাশে সরকারি সেবার মানোন্নয়নে জেলা প্রশাসকের বিশেষ দিকনির্দেশনা ঠাকুরগাঁওকে মাদকমুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর উত্তরা পশ্চিম থানার অভিযান, ১১ আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেফতার ৬

অনুমোদনহীন ভেজাল খাদ্য কারখানায় সেনাবাহিনীর অভিযান: আটক কারখানা মালিক

print news

দেওয়ান ফাহিম হোসেন- গাইবান্ধা সদর প্রতিনিধি◾

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের গোডাউন বাজারে অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর খাদ্য প্রস্তুতকারী একটি কারখানায় অভিযান চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার (১৮ জুন) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা অস্থায়ী সেনা ক্যাম্পের সদস্যরা এই অভিযান পরিচালনা করেন।

অভিযানে দেশের বিভিন্ন নামিদামি কোম্পানির লেভেল ও প্যাকেট ব্যবহার করে মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়াই নোংরা, অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি বিপুল পরিমাণ আইসক্রিম, দই ও শিশুদের জন্য পলিব্যাগে বানানো জুস জব্দ করা হয়। একই সঙ্গে জব্দ করা হয় এসব পণ্য তৈরির কাঁচামাল ও উপকরণ।

ঘটনাস্থল থেকে কারখানার মালিক সুমন মন্ডলকে আটক করা হয়। পরে উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের দায়ে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। জব্দকৃত ভেজাল খাদ্যপণ্য স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে তাৎক্ষণিকভাবে বিনষ্ট করা হয়।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সুমন মন্ডল কোনো প্রকার অনুমোদন ও স্বাস্থ্যবিধি না মেনে এসব খাদ্যপণ্য তৈরি করে বাজারজাত করে আসছিলেন। তার তৈরি এসব খাদ্যদ্রব্য শিশুদের স্বাস্থ্যের জন্য হুমকি হয়ে উঠেছিল।

অভিযানের খবরে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। সচেতন মহল নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

নরসিংদীর মাধবদীতে চাঞ্চল্যকর খুন ও ডাকাতির রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৭

অনুমোদনহীন ভেজাল খাদ্য কারখানায় সেনাবাহিনীর অভিযান: আটক কারখানা মালিক

আপডেটের সময়: ০৬:০৪:২৮ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫