Dhaka ০৭:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ

সুনামগঞ্জের দিরাইয়ে অপহৃত কিশোরী উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

45 / 100 SEO Score
print news

সুনামগঞ্জের দিরাইয়ে এক কিশোরীকে অপহরণের ঘটনায় প্রধান আসামি আইয়ুব নুরকে (২০) গ্রেফতার করেছে র‍্যাব-৯। শুক্রবার রাতে জেলার জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের আমরারতল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে অপহৃত ওই কিশোরীকে উদ্ধার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গ্রেফতারকৃত আইয়ুব নুর দিরাই উপজেলার মাছিমপুর গ্রামের ধন মিয়ার ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ভিকটিম কিশোরী ও অভিযুক্ত আইয়ুব নুর একই এলাকার বাসিন্দা। ভিকটিমকে উত্যক্ত করাসহ কুপ্রস্তাব দিয়ে আসছিল আইয়ুব। এ বিষয়ে ভিকটিমের পরিবার প্রতিবাদ জানালে অভিযুক্তের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এর জেরে গত ২৫ জুন সন্ধ্যায় ভিকটিম নদীর ঘাটে গেলে ওৎ পেতে থাকা আইয়ুব ও তার সহযোগীরা তাকে জোরপূর্বক নৌকায় তুলে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় কিশোরীর পিতা বাদী হয়ে দিরাই থানায় একটি মামলা দায়ের করেন।

ঘটনার পর থেকে আসামিদের গ্রেফতার ও ভিকটিম উদ্ধারে ছায়াতদন্ত শুরু করে র‍্যাব-৯। গোপন তথ্যের ভিত্তিতে ১৭ জুলাই রাতে সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে প্রধান আসামিকে গ্রেফতার এবং ভিকটিমকে উদ্ধার করা সম্ভব হয়।

র‍্যাব-৯ সুনামগঞ্জ ক্যাম্পের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত আসামিকে দিরাই থানায় হস্তান্তর করা হয়েছে। এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

সুনামগঞ্জের দিরাইয়ে অপহৃত কিশোরী উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

আপডেটের সময়: ০৬:২৮:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬