
মাহবুব আলম সোহেল,কাফরুল: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ভাষানটেক থানাধীন ৪নং ওয়ার্ডের মিরপুর-১৪(টিনসেড,বাগানবাড়ি,বি:মঞ্জুরী কমিশন কলনী,সমাজসেবা,৩নং বস্তি,বিআরপি বস্তি) এলাকাবাসী,শুভাকাঙ্ক্ষী ও শ্রমিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ৪নং ওয়ার্ডের মাটি ও মানুষের নেতা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি জননেতা জনাব লস্কর মোহাম্মদ তাসলিম।এসময় তিনি উপস্থিত সকলের মতামত ও প্রত্যাশা মনোযোগ সহকারে শ্রবণ করেন এবং সমস্যা সমাধানের জন্য আশ্বাস প্রদান করেন।পাশাপাশি অত্র এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষের খোজ খবর নেন,অসুস্থ ব্যাক্তিদের সাথে সাক্ষাৎ ও দোয়ায় শামিল হন।
ভাষানটেক থানা জামায়াতের আমীর ডাঃমোঃআহসান হাবীব-এর সভাপতিত্বে এবং থানা সেক্রেটারী ইকবাল হোসেন খান এর পরিচালনায় উক্ত সভায় থানা নায়েবে আমীর ইঞ্জি:আব্দুর রহিম,হাফেজ আব্দুল করিম প্রমুখ দায়িত্বশীল বৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবেদকের নাম 



















