Dhaka ১০:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নরসিংদীর মাধবদীতে চাঞ্চল্যকর খুন ও ডাকাতির রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৭ সুনামগঞ্জের ধোপাজান চলতি নদী রক্ষায় মানববন্ধন: অবৈধ বালু লুটপাট বন্ধ ও ইজারার দাবি ব্রাহ্মণবাড়িয়ায় মাদক কারবারিদের বাড়িতে লাল চিহ্ন দেওয়ার হুঁশিয়ারি জেলা পুলিশের ইউপি নির্বাচন, চেয়ারম্যান পদে আলোচনায় সিরাজগঞ্জের জামায়াত নেতা বুলবুল আহমাদ জুলাই অভ্যুত্থানে আহত আফজল হুসাইনের মানবসেবার স্বীকৃতি ও সরকারি চাকরির দাবি কালিয়াকৈরে উচ্ছেদ অভিযানের দুই বছর না পেরুতেই ফের বনভূমি দখল, উল্টো সাংবাদিকদের হুমকি বিএমএসএফ কক্সবাজার জেলা কমিটি গঠন: সভাপতি জসিম উদ্দিন, সম্পাদক নাজিম উদ্দীন নরসিংদীর পলাশে সরকারি সেবার মানোন্নয়নে জেলা প্রশাসকের বিশেষ দিকনির্দেশনা ঠাকুরগাঁওকে মাদকমুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর উত্তরা পশ্চিম থানার অভিযান, ১১ আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেফতার ৬

কালীগঞ্জে বিদেশী পিস্তল ও গুলিসহ দুধর্ষ সন্ত্রাসী আটক

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:২৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪
  • ৩৬৮ সময় দেখুন
print news

ফাহাদ,ভ্রাম্যমাণ প্রতিনিধি:ঝিনাইদহের কালীগঞ্জে বিদেশী পিস্তল, ম্যাগজিন ও দুই রাউন্ড গুলিসহ রাজন বিশ্বাস (৩৫) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে উপজেলার একতারপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক রাজন বিশ্বাস উপজেলার একতারপুর গ্রামের মৃত রেজাউল বিশ্বাসের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৪ টি মামলা রয়েছে।
তাকে আটকের পর মঙ্গলবার বেলা ৩ টায় কালীগঞ্জ থানাতে এক প্রেস ব্রিফিংয়ে ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান দৈনিক ক্রাইম তালাশকে জানান, রাজন বিশ্বাস একজন দূধর্ষ সন্ত্রাসী। সম্প্রতি কালীগঞ্জ উপজেলার একতারপুর গ্রামের এক নারী তাকে ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে রাজন বিশ্বাসের বিরুদ্ধে থানাতে অভিযোগ দেয়। সেই অভিযোগের প্রেক্ষিতে কালীগঞ্জ থানার পুলিশ মঙ্গলবার দুপুরে একতারপুর গ্রামে অভিযান চালায়। এ সময় ওই গ্রামের জনৈক্য রিপনের বসত বাড়ীর সামনের রাস্তা থেকে রাজনকে আটক করা হয়। এরপর তার কোমরে থাকা একটি নাইন এম এম বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, এর আগেও রাজন বিশ্বাসের নামে নাশকতা ও মাদকসহ ৪টি মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

নরসিংদীর মাধবদীতে চাঞ্চল্যকর খুন ও ডাকাতির রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৭

কালীগঞ্জে বিদেশী পিস্তল ও গুলিসহ দুধর্ষ সন্ত্রাসী আটক

আপডেটের সময়: ০৭:২৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪